জয়েন করুন

৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ও ৫৫০০mAh ব্যাটারি সহ Moto G96 5G ভারতে লঞ্চ হল

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: July 9, 2025 2:02 PM

মোটোরোলার নতুন স্মার্টফোন Moto G96 5G আজ ৯ জুলাই ভারতে লঞ্চ হল। এর দাম রাখা হয়েছে ২০ হাজার টাকার কম। এই ফোনে পাওয়া যাবে স্ন্যাপড্রাগন ৭এস জেন ২ প্রসেসর, ৮ জিবি র‌্যাম, প্রিমিয়াম লেদার-ফিনিশ ডিজাইন। ডিভাইসটির ডিসপ্লে ওয়াটার টাচ টেকনোলজি সহ এসেছে, ফলে হাত ভিজে থাকলেও স্ক্রিনের টাচ কাজ করবে। আবার Moto G96 5G এর সামনে-পিছনে হাই-রেজোলিউশন ক্যামেরা উপস্থিত। আসুন ফোনটির দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Moto G96 5G এর ভারতে দাম ও কালার অপশন

মোটো জি৯৬ ৫জি এর ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ১৭,৯৯৯ টাকা। আবার এর ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট কিনতে খরচ হবে ১৯,৯৯৯ টাকা। আগামী ১৬ জুলাই থেকে Flipkart ও Motorola India-র অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে ফোনটি কেনা যাবে। এটি মোট চারটি আকর্ষণীয় কালার অপশনে এসেছে – অ্যাশলেইগ ব্লু, ড্রেসডেন ব্লু, ক্যাটল্যা অর্কিড এবং গ্রিনার পাসচুরার।

Moto G96 5G এর ফিচার ও স্পেসিফিকেশন

মোটো জি৯৬ ৫জি ফোনে আছে ৬.৬৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস ১০-বিট 3D কার্ভড পিওএলইডি ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ পর্যন্ত, ব্রাইটনেস লেভেল ১,৬০০ নিটস। স্ক্রিনের সুরক্ষার জন্য ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস ৫। পারফরম্যান্সের জন্য এতে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭এস জেন ২ ব্যবহার করা হয়েছে। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক হ্যালো ইউআই কাস্টম স্কিনে চলে। কোম্পানির দাবি, এতে তিন বছর পর্যন্ত সিকিউরিটি আপডেট আসবে।

ক্যামেরা ও অন্যান্য ফিচার

Moto G96 5G এর পিছনে ডুয়েল ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেল Sony Lytia 700C, যা OIS ও এফ/১.৮ অ্যাপারচার সাপোর্ট করবে এবং ৮ মেগাপিক্সেল আলট্রাওয়াইড লেন্স, যা ম্যাক্রো ও অটোফোকাস সাপোর্ট করবে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ৩২ মেগাপিক্সেল ফিক্সড ফোকাস ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। সব ক্যামেরাই ৪কে ভিডিও রেকর্ড করতে পারবে। আর এই ক্যামেরায় এআই ফটো এনহ্যান্সমেন্ট সহ বিভিন্ন ফিচার সাপোর্ট করবে।

পাওয়ার ব্যাকআপের জন্য এই স্মার্টফোনে ৫,৫০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৩৩ ওয়াট টার্বো পাওয়ার চার্জিং সাপোর্ট করবে। সিকিউরিটির জন্য ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ও ফেস আনলক উপলব্ধ। সাউন্ডের জন্য Moto G96 5G ডিভাইসে ডলবি অ্যাটমস সাপোর্ট সহ ডুয়েল স্টেরিও স্পিকার পাওয়া যাবে।

আরও পড়ুন

Samsung Galaxy A08 কম দামে ভারতে লঞ্চ হল, রয়েছে ৬০০০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা 20 হাজার টাকার কমে Motorola, Vivo, Realme, Poco ও Oppo-র সেরা ফোন Lava Virat Curve 5G এর প্রথম সেল আজ সন্ধ্যা ৭ টায়, কম দামে দুর্দান্ত ফিচার Flipkart Big Billion Days Sale 2026: অনেক কম দামে iPhone 17 থেকে iPhone 15 Oppo K14 Plus 5G ফোনের লঞ্চের তারিখ সহ দাম ফাঁস, থাকবে ৮০০০mAh ব্যাটারি