জয়েন করুন

Moto G96 5G এর ডিজাইন দেখে মনে হবে প্রিমিয়াম Motorola Edge সিরিজ, দাম শুনলে চমকে যাবেন

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 29, 2025 1:09 AM

Motorola ভারতে লঞ্চ করতে চলেছে G-সিরিজের নতুন ফোন Moto G96 5G। ইতিমধ্যেই এই ডিভাইসের জন্য ল্যান্ডিং পেজ লাইভ করেছে ফ্লিপকার্ট। যদিও এর লঞ্চের তারিখ এখনও জানা যায়নি। তবে আনুষ্ঠানিক ঘোষণার আগেই সামনে এল ফোনটির ছবি। জনপ্রিয় টিপস্টার সুধাংশু Moto G96 5G মডেলের একগুচ্ছ রেন্ডার শেয়ার করেছেন, যেখান থেকে ফোনটির ডিজাইন ও ফিচার সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া গেছে।

Moto G96 5G এর রেন্ডার সহ ডিজাইন প্রকাশ্যে

ফাঁস হওয়া রেন্ডার অনুযায়ী, মোটো জি৯৬ ৫জি ফোনের ডিজাইনে থাকবে মোটোরোলার চেনা ছাপ। এটি দেখতে অনেকটা কোম্পানির এজ সিরিজের ডিভাইসের মতো। এর পিছনে থাকবে দুটি ক্যামেরা আর পুরো প্যানেলজুড়ে দেওয়া হবে ভেগান লেদারের সফট ফিনিশ। মোটো জি৯৬ ৫জি চারটি রঙে পাওয়া যাবে – গ্রীন, পার্পেল, ব্লু আর ব্ল্যাক।

ডিভাইসটির সামনের দিকে ফ্রন্ট ক্যামেরার জন্য থাকবে একটা ছোট্ট পাঞ্চ-হোল। পিছনে দুটি রিয়ার ক্যামেরার সঙ্গে দেখা যাবে OIS (অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন) ট্যাগ। মোটো জি৯৬ ৫জি ফোনের ফ্রেম হবে পাতলা ও বাঁকানো, আর এতে স্টেরিও স্পিকার থাকবে। পাওয়ার বাটন দেখা যাবে সাইডে, যার ঠিক ওপরেই দেওয়া হবে ভলিউম রকার।

Moto G96 5G এর সম্ভাব্য স্পেসিফিকেশন

মোটো জি৯৬ ৫জি ফোনে থাকতে পারে ৬.৬৭ ইঞ্চি ১৪৪ হার্টজ পি-OLED কার্ভড স্ক্রিন, যা ১০-বিট কালার সাপোর্ট করবে। পারফরম্যান্সের জন্য এতে স্ন্যাপড্রাগন ৭এস জেন ২ চিপসেট ব্যবহার করা হবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫৫০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হতে পারে, যা ৬৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

ফটোগ্রাফির জন্য Moto G96 5G এর পিছনে দেখা যেতে পারে ৫০ মেগাপিক্সেল Sony Lytia LYT-700C প্রাইমারি সেন্সর ও ৮ মেগাপিক্সেল আলট্রা-ওয়াইড লেন্স, যা ম্যাক্রো মোড সাপোর্ট করবে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। সাউন্ডের জন্য এতে ডলবি অ্যাটমসসহ স্টেরিও স্পিকার উপস্থিত। ফোনটি IP68 রেটিংসহ আসবে।

জানিয়ে রাখি, Moto G96 5G ইতিমধ্যেই বেশ কয়েকটি দেশে লঞ্চ হয়েছে। ভারতে এর ১২ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হতে পারে ২৫,০০০ টাকার কম।

Photo Credit: xpertpick

আরও পড়ুন

Samsung Galaxy A08 কম দামে ভারতে লঞ্চ হল, রয়েছে ৬০০০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা 20 হাজার টাকার কমে Motorola, Vivo, Realme, Poco ও Oppo-র সেরা ফোন Lava Virat Curve 5G এর প্রথম সেল আজ সন্ধ্যা ৭ টায়, কম দামে দুর্দান্ত ফিচার Flipkart Big Billion Days Sale 2026: অনেক কম দামে iPhone 17 থেকে iPhone 15 Oppo K14 Plus 5G ফোনের লঞ্চের তারিখ সহ দাম ফাঁস, থাকবে ৮০০০mAh ব্যাটারি