জয়েন করুন

ডুয়েল রিয়ার ক্যামেরা সহ বাজারে ঝড় তুলতে আসছে Motorola Edge 2025, ফাঁস রেন্ডার

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: May 27, 2025 11:05 AM

Motorola সম্প্রতি Edge 60 সিরিজের নতুন ফোন লঞ্চ করেছে। এখন ব্র্যান্ডটি এই সিরিজের আরও একটি নতুন ডিভাইস Motorola Edge 2025 বাজারে আনতে চলেছে। যদিও ফোনটির অফিসিয়াল লঞ্চের তারিখ এখনো প্রকাশ করা হয়নি, তবে জনপ্রিয় টিপস্টার ইভান ব্লাস (@evleaks) ডিভাইসটির রেন্ডার শেয়ার করেছেন। এখান থেকে হ্যান্ডসেটটির ডিজাইন সামনে এসেছে।

ফাঁস হওয়া রেন্ডার অনুযায়ী, Motorola Edge 2025-এর ডিজাইন অনেকটা ২০২৪ সালের মডেলের মতো হবে। যদিও এতে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন লক্ষ্য করা যাবে। এই ফোনে থাকবে কার্ভড OLED ডিসপ্লে। এর ডিসপ্লের ডিজাইন হবে পাঞ্চ-হোল। স্মার্টফোনটির ডান পাশে থাকবে পাওয়ার ও ভলিউম বাটন, আর বাম পাশে কুইক অ্যাক্সেস বাটন দেওয়া হবে।

মোটোরোলা এজ ২০২৫ ডিভাইসটির পিছনে দেখা যাবে নতুন ডিজাইনের ডুয়েল ক্যামেরা সেটআপ, যার সাথে থাকবে রিডিজাইনড এলইডি ফ্ল্যাশ। আগের মডেলের তুলনায় এটি আরও উন্নত ক্যামেরা পারফরম্যান্স অফার করবে। ফোনটির ব্যাক প্যানেলে থাকবে ফক্স লেদার ফিনিশ। হ্যান্ডসেটটি প্যান্টোন স্টাইলের গ্রিন কালার অপশনে পাওয়া যাবে।

মোটোরোলা এজ ২০২৫ ফোনটির সম্ভাব্য স্পেসিফিকেশনের কথা বললে, এতে থাকবে উচ্চ রিফ্রেশ রেটের OLED ডিসপ্লে, ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এবং IP68 সার্টিফিকেশন। পাওয়ার ব্যাকআপের জন্য থাকতে পারে ৫০০০ এমএএইচ ব্যাটারি যা ৬৮ ওয়াট ফাস্ট চার্জিং ও ১৫ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে। স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেমে চলবে।

আরও পড়ুন

Samsung Galaxy A08 কম দামে ভারতে লঞ্চ হল, রয়েছে ৬০০০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা 20 হাজার টাকার কমে Motorola, Vivo, Realme, Poco ও Oppo-র সেরা ফোন Lava Virat Curve 5G এর প্রথম সেল আজ সন্ধ্যা ৭ টায়, কম দামে দুর্দান্ত ফিচার Flipkart Big Billion Days Sale 2026: অনেক কম দামে iPhone 17 থেকে iPhone 15 Oppo K14 Plus 5G ফোনের লঞ্চের তারিখ সহ দাম ফাঁস, থাকবে ৮০০০mAh ব্যাটারি