জয়েন করুন

৬০০০ টাকা ডিসকাউন্টে কিনুন Motorola Edge 50 সিরিজের দুটি স্মার্টফোন, রয়েছে দুর্দান্ত ক্যামেরা

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 11, 2025 9:09 AM

যদি আপনি এমন কোনো স্মার্টফোন খুঁজে থাকেন যেটা নজরকাড়া ডিজাইন, দুর্দান্ত পারফরম্যান্স এবং মজবুত বিল্ড কোয়ালিটি অফার করবে, তাহলে Motorola Edge 50 সিরিজ আপনার জন্য সেরা বিকল্প হতে পারে। এই সিরিজের ডিভাইসগুলি কার্ভড ডিসপ্লে, লেটেস্ট ফিচার ও মিলিটারি গ্রেড সার্টিফিকেশন সহ এসেছে। আর চলমান ফ্লিপকার্ট এন্ড অফ সিজন সেলে Motorola Edge 50 সিরিজের দুটি জনপ্রিয় মডেলের ওপর পাওয়া যাচ্ছে ধামাকদার ডিসকাউন্ট। ফোন দুটি ৬,০০০ টাকা পর্যন্ত ছাড়ে কেনা যাবে। আসুন এদের দাম ও ফিচার সম্পর্কে জেনে নেওয়া যাক।

Motorola Edge 50 Neo এর দাম ও অফার

ডিসকাউন্টের পর মোটোরোলা এজ ৫০ নিও এর ৮ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট পাওয়া যাচ্ছে মাত্র ১৯,৯৯৯ টাকায়। আবার ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের মাধ্যমে ক্যাশব্যাক অফার ধরলে দাম আরও কমানো যাবে। ফিচার হিসেবে এতে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ চিপসেট। ফটোগ্রাফির জন্য এতে আছে ৫০ মেগাপিক্সেল Sony সেন্সর (OIS সহ), ১৩ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ও ১০ মেগাপিক্সেল টেলিফটো লেন্স।

মোটোরোলা এজ ৫০ নিও এর সামনে পাওয়া যাবে ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৪৩১০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, ৬৮ ওয়াট ফাস্ট চার্জিং এবং ১৫ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে। এই ডিভাইসে ৫ বছর পর্যন্ত OS আপডেট পাওয়া যাবে।

Motorola Edge 50 এর দাম ও ফিচার

ফ্লিপকার্ট সেলে মোটোরোলা এজ ৫০ ফোনের ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি মডেল পাওয়া যাচ্ছে ২১,৯৯৯ টাকায়। এর সাথে ৬,০০০ টাকা ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। এই স্মার্টফোনে আছে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে, সাথে গরিলা গ্লাস ৫ এর সুরক্ষা। ক্যামেরা বিভাগে রয়েছে ৫০+১৩+১০ মেগাপিক্সেল সেন্সর সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, আর ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ডিভাইসটি ৫,০০০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে।

তাহলে কোন Motorola ফোনটি নেবেন?

যদি আপনি দীর্ঘদিন ধরে সফটওয়্যার সাপোর্ট আর ওয়্যারলেস চার্জিং চান, তাহলে Motorola Edge 50 Neo আপনার জন্য আদর্শ হবে। আর যদি বড় ডিসপ্লে ও অল-রাউন্ডার ফিচার চান, তাহলে Edge 50 মডেলটি কিনতে পারেন।

আরও পড়ুন

Samsung Galaxy A08 কম দামে ভারতে লঞ্চ হল, রয়েছে ৬০০০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা 20 হাজার টাকার কমে Motorola, Vivo, Realme, Poco ও Oppo-র সেরা ফোন Lava Virat Curve 5G এর প্রথম সেল আজ সন্ধ্যা ৭ টায়, কম দামে দুর্দান্ত ফিচার Flipkart Big Billion Days Sale 2026: অনেক কম দামে iPhone 17 থেকে iPhone 15 Oppo K14 Plus 5G ফোনের লঞ্চের তারিখ সহ দাম ফাঁস, থাকবে ৮০০০mAh ব্যাটারি