জয়েন করুন

৫০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরার Motorola ফোনের সেল শুরু, পাবেন লোভনীয় অফার

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 18, 2025 11:37 AM

এই মাসের শুরুতে বাজারে এসেছে Motorola Edge 60 5G। গতকাল থেকে ভারতে এর বিক্রি শুরু হয়েছে। এটি ফ্লিপকার্ট থেকে কেনা যাবে। লঞ্চ অফার হিসেবে ক্রেতারা লোভনীয় অফারের লাভ ওঠাতে পারবেন। এর আগে মোটোরোলা এই সিরিজের অধীনে Edge 60 Pro, Edge 60 Stylus এবং Edge 60 Fusion ফোন তিনটি বাজারে এনেছে। নতুন ডিভাইসটি ক্রেতাদের বাজাটের ভিত্তিতে আরও একটি বিকল্প হিসেবে এসেছে।

Motorola Edge 60 5G কোথা থেকে কিনবেন, কত দামে মিলবে

মোটোরোলা এজ ৬০ ৫জি স্মার্টফোনটি ফ্লিপকার্ট এবং মোটোরোলার নিজস্ব ওয়েবসাইট থেকে পাওয়া যাবে। এর ১২ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ২৫,৯৯৯ টাকা। তবে ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করে পেমেন্ট করলে ১,৫০০ টাকা ছাড় দেওয়া হবে। ডিভাইসটির ইএমআই শুরু হবে ১,৬৩৫ টাকা থেকে।

Motorola Edge 60 5G এর ফিচার ও স্পেসিফিকেশন

মোটোরোলা এজ ৬০ ৫জি এর সামনে দেখা যাবে ৬.৭ ইঞ্চি ১.৫কে pOLED স্ক্রিন, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ এবং ব্রাইটনেস ৪৫০০ নিটস। পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৪০০ চিপসেট ব্যবহার করা হয়েছে। এটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক মোটোরোলা হ্যালো ইউআই কাস্টম স্কিনে চলে।

ক্যামেরার কথা বললে, মোটোরোলা এজ ৬০ ৫জি এর পিছনে ৫০ মেগাপিক্সেল Sony LYT-700C সেন্সর যুক্ত প্রাইমারি ক্যামেরা, সঙ্গে ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স ও ১০ মেগাপিক্সেল টেলিফটো লেন্স (৩x অপটিক্যাল জুম) উপস্থিত। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ৫০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।

পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫,৫০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৬৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এটি IP68 ও IP69 রেটিং সহ এসেছে, যা ধুলো ও জল প্রতিরোধ করবে।

আরও পড়ুন

Vivo X Fold 6: ভিভোর ফোল্ডেবল ফোনে লেটেস্ট সফটওয়্যার সহ 200MP ক্যামেরা iPhone 18 Pro ও 18 Pro Max এর ব্যাটারি ক্যাপাসিটি প্রকাশ্যে এল OnePlus 16 আসছে 9000mAh ব্যাটারি ও 200MP ক্যামেরার সাথে Oppo K14 Lite এর ভারতে এন্ট্রি হচ্ছে, 7000mAh ব্যাটারি সহ থাকবে দুর্দান্ত ডিসপ্লে Sony Xperia 1 IX: নতুন ক্যামেরা সহ আসছে সনির পরবর্তী ফোন