জয়েন করুন

লঞ্চের আগেই ফাঁস Motorola Edge 60 Fusion এর ছবি, থাকবে ট্রিপল ক্যামেরা

avatar
Written By : Suman Patra
Updated Now: March 14, 2025 8:47 AM

সম্প্রতি একটি রিপোর্ট থেকে মোটোরোলার চারটি ফোনের দাম, র‍্যাম + স্টোরেজ অপশন, ও কালার অপশন ফাঁস হয়েছিল। ফোনগুলি হল Moto Edge 60, Edge 60 Fusion, Moto G56 এবং G86। প্রতিটি মডেলই গ্লোবাল মার্কেটে লঞ্চ করার জন্য তোড়জোড় করছে কোম্পানি। আর এখন Moto Edge 60 লাইনআপের ফার্স্ট লুক ফাঁস হয়েছে, যা অফিসিয়াল ডিজাইন বলেই আশা করা হচ্ছে। এই মডেলটি হল Edge 60 Fusion। এটি গত বছরের Edge 50 Fusion এর উত্তরসূরী হিসেবে আসছে।

Motorola Edge 50 Fusion -এর ডিজাইন ফাঁস

টিপস্টার ইভান ব্লাস ওরফে ইভলিকস মোটোরোলা এজ ৫০ ফিউশনের ছবি ফাঁস করেছেন, যা দেখে আসল মডেলের ডিজাইন বলে অনুমান করা হচ্ছে। পূর্ববর্তী মডেলের থেকে সবচেয়ে লক্ষণীয় পরিবর্তন দেখা যাচ্ছে ক্যামেরা সেটআপে। ফোনটিতে দুটির পরিবর্তে তিনটি ক্যামেরা রয়েছে। এবং সাথে একটি LED ফ্ল্যাশ ইউনিট উপস্থিত। সেন্সরগুলি বর্গাকার আকৃতিতে সাজানো হয়েছে।

ক্যামেরা মডিউলটি এজ ৫০ ফিউশনের মতোই, অর্থাৎ এটি পিছনের প্যানেল থেকে উপরে তোলা হয়েছে। আপকামিং মোটোরোলা এজ ৬০ ফিউশন কার্ভড ডিসপ্লে প্যানেলের সাথে দেখা গিয়েছে। স্ক্রিনটি চারদিকে পাতলা বেজেল দিয়ে ঘেরা এবং মাঝখানে একটি পাঞ্চ-হোল কাটআউট রয়েছে। ডিভাইসটির নীচের দিকে একটি স্পিকার গ্রিল, ইউএসবি সি পোর্ট এবং সম্ভবত একটি সিম ট্রে বর্তমান।

ফোনটির ডানদিকে ভলিউম রকার এবং পাওয়ার বোতাম রয়েছে। এতে সম্ভবত ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকবে। ফাঁস হওয়া রেন্ডারগুলি সায়ান, নীল এবং গোলাপী রঙের Motorola Edge 50 Fusion মডেলটি দেখিয়েছে। এটি ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ কনফিগারেশনে আসতে পারে। দাম ৩৫০ ইউরো হতে পারে বলে আশা করা হচ্ছে যা ভারতীয় মুদ্রায় প্রায় ৩৩,১০০ টাকা।

আরও পড়ুন

লঞ্চ হল Realme P4R 5G, কত দাম ৮০০০mAh ব্যাটারি ও AI ক্যামেরা ফোনের Vivo X Fold 6 ফোনে একসঙ্গে চলবে ৫টি অ্যাপ, সৌজন্যে Atomic Workbench প্রযুক্তি Realme P4R 5G: আজ লঞ্চ হচ্ছে ৮০০০mAh ব্যাটারি ও ৫০ মেগাপিক্সেল ক্যামেরার ফোন Samsung Galaxy A27: স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন Vivo X500 Pro Max আসছে 2K ডিসপ্লে ও 8000mAh ব্যাটারির সাথে