জয়েন করুন

৬০০০ টাকা ছাড়, Motorola Edge 60 Fusion এখন অবিশ্বাস্য দামে, এখন অফার বারবার আসে না

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: July 15, 2025 9:03 AM

Motorola ব্র্যান্ডের নতুন ফোন কিনতে চাইলে সুখবর। সংস্থার জনপ্রিয় স্মার্টফোন Edge 60 Fusion এখন আকর্ষণীয় অফারে পাওয়া যাচ্ছে। ডিভাইসটি দুর্দান্ত ফিচারের কারণে লঞ্চের পর থেকেই জনপ্রিয় ছিল, এখন এর কম দামে পাওয়া যাওয়ার ক্রেতাদের মধ্যে চাহিদা আরও বেড়েছে। চলমান ফ্লিপকার্ট GOAT সেলে Motorola Edge 60 Fusion ফোনটি সরাসরি ডিসকাউন্ট ছাড়াও অতিরিক্ত ব্যাঙ্ক অফার, এক্সচেঞ্জ বোনাস ও নো-কস্ট ইএমআই সুবিধা সহ কেনা যাবে।

Motorola Edge 60 Fusion এর দাম এবং অফার

মোটোরোলা এজ ৬০ ফিউশন দুটি ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে – ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ। বেস ভ্যারিয়েন্টের দাম আগে ছিল ২৫,৯৯৯ টাকা, তবে ফ্লিপকার্টে এখন এটি ২২,৯৯৯ টাকায় বিক্রি হচ্ছে, অর্থাৎ সরাসরি ৩,০০০ টাকা ছাড় পাওয়া যাচ্ছে। আবার ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করলে ৩০৫০ টাকা ব্যাঙ্ক ক্যাশব্যাক মিলবে।

আর যদি আপনার কাছে পুরানো স্মার্টফোন থাকে, তাহলে মোটোরোলা এজ ৬০ ফিউশন কেনার সময় এক্সচেঞ্জ করলে অতিরিক্ত ডিসকাউন্ট আদায় করে নেওয়া যাবে। এক্সচেঞ্জ অফারে সর্বাধিক ১৭,৬৫০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যেতে পারে।

Motorola Edge 60 Fusion এর ফিচার ও স্পেসিফিকেশন

মোটোরোলা এজ ৬০ ফিউশন এর ডিজাইন যথেষ্ট প্রিমিয়াম, এর পিছনে রয়েছে ভেগান লেদার ব্যাক ফিনিশ। এতে আছে ৬.৬৭-ইঞ্চি পিওএলইডি ডিসপ্লে, যা ১.৫কে রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। স্ক্রিনটি ৩ডি কার্ভড, সাথে স্মার্ট ওয়াটার টাচ ৩.০ টেকনোলজি সাপোর্ট করে এবং এতে অ্যান্টি-ফিঙ্গারপ্রিন্ট কোটিংও দেওয়া হয়েছে। ডিসপ্লের সুরক্ষার জন্য ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস ৭আই।

পারফরম্যান্সের জন্য Motorola Edge 60 Fusion ডিভাইসে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৪০০ প্রসেসর রয়েছে, পাওয়ার ব্যাকআপের জন্য দেওয়া হয়েছে ৫,৫০০ এমএএইচ, যা ৬৮ ওয়াট টার্বো ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক হ্যালো ইউআই কাস্টম স্কিনে চলে। এতে আছে গুগল জেমিনি-এর AI ইন্টিগ্রেশন।

ফটোগ্রাফির জন্য Motorola Edge 60 Fusion ফোনের পিছনে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ১৩ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড সেন্সর সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য পাওয়া যাবে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

আরও পড়ুন

Samsung Galaxy A08 কম দামে ভারতে লঞ্চ হল, রয়েছে ৬০০০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা 20 হাজার টাকার কমে Motorola, Vivo, Realme, Poco ও Oppo-র সেরা ফোন Lava Virat Curve 5G এর প্রথম সেল আজ সন্ধ্যা ৭ টায়, কম দামে দুর্দান্ত ফিচার Flipkart Big Billion Days Sale 2026: অনেক কম দামে iPhone 17 থেকে iPhone 15 Oppo K14 Plus 5G ফোনের লঞ্চের তারিখ সহ দাম ফাঁস, থাকবে ৮০০০mAh ব্যাটারি