জয়েন করুন

দাম ও ফিচারে ঝড় তোলা Motorola Edge 60 Fusion স্মার্টফোনের সেল শুরু, রয়েছে লোভনীয় অফার

avatar
Written By : Suman Patra
Updated Now: April 16, 2025 11:33 PM

মিড-রেঞ্জ স্মার্টফোন হিসেবে সম্প্রতি ভারতে এসেছে Motorola Edge 60 Fusion। কয়েকদিন আগে ছিল এর প্রথম সেল। ফিচার এবং দামের দিক থেকে ক্রেতাদের মধ্যে ইতিমধ্যেই আগ্রহ তৈরি করেছে ডিভাইসটি। আজ অর্থাৎ ১৬ এপ্রিল দ্বিতীয়বার সেলে বিক্রির জন্য উপলব্ধ হচ্ছে এই হ্যান্ডসেটটি। মোটোরোলার অফিসিয়াল ওয়েবসাইট motorola.in এবং ই-কমার্স সাইট Flipkart থেকে এটি কেনা যাবে।

Motorola Edge 60 Fusion এর দাম ও অফার

মোটোরোলা এজ ৬০ ফিউশন এর ৮ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ২২,৯৯৯ টাকা। তবে মোটোরোলার ওয়েবসাইটে Axis Bank ও IDFC First Bank-এর ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করলে ২০০০ টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দেওয়া হবে।

এছাড়া EMI অপশন বেছে নিলে Axis Bank এর কার্ডধারীরা ২২৫০ টাকা এবং IDFC First Bank এর কার্ড ব্যবহারকারীরা ২৫০০ টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন। শুধু তাই নয়, পুরনো ফোন এক্সচেঞ্জ করে মোটোরোলা এজ ৬০ ফিউশন কিনলে ২০০০ টাকা এক্সচেঞ্জ বোনাস পাওয়া যাবে।

Motorola Edge 60 Fusion এর স্পেসিফিকেশন ও ফিচার

মোটোরোলা এজ ৬০ ফিউশন এর সামনে ৬.৭ ইঞ্চি 1.5K pOLED কার্ভড ডিসপ্লে আছে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৪০০ প্রসেসর। ফোনটি IP68 ও IP69 ওয়াটারপ্রুফ রেটিং এবং MIL-STD-810H মিলিটারি গ্রেড সার্টিফিকেশন সহ এসেছে।

ক্যামেরার কথা বললে, Motorola Edge 60 Fusion স্মার্টফোনে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি OIS ক্যামেরা, ১৩ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা দেওয়া হয়েছে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য রয়েছে ৫৫০০ এমএএইচ ব্যাটারি, যা ৬৮ ওয়াট টার্বোচার্জিং সাপোর্ট করে।

আরও পড়ুন

iPhone 17 ও iPhone Air সহ‌ পুরানো মডেলের দাম বাড়ালো Apple iPhone Duo: Apple এর প্রথম ফোল্ডেবল ফোন লঞ্চ হল, দাম সহ ফিচার দেখে নিন iPhone 18 Pro ও iPhone 18 Pro Max লঞ্চ হল, দাম শুরু ১৬৪,৯০০ টাকা থেকে Xiaomi 18 Fold লঞ্চ হল, 200MP Leica ক্যামেরা সহ রয়েছে দুর্দান্ত ফিচার, দাম কত Huawei Pura X View প্রিমিয়ার রেঞ্জে 200MP ক্যামেরা ও 7000mAh ব্যাটারি সহ লঞ্চ হল