জয়েন করুন

স্টাইলিশ ক্যামেরা সহ ভারতে লঞ্চ হচ্ছে Motorola Edge 60, শক্তিশালী ব্যাটারি সহ থাকবে বড় ডিসপ্লে

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 5, 2025 8:10 PM

মোটোরোলা শীঘ্রই তাদের নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। আজ সংস্থার তরফে একটি টিজার প্রকাশ করা হয়েছে। টিজারে ফোনটির সামনের দিকের ডিজাইন দেখা গেছে। ছবি অনুযায়ী, ডিভাইসটি পাঞ্চ-হোল ডিসপ্লে সহ আসবে। আর টিজার পোস্টারের নিচের দিকে লেখা, “A camera as edgy as you are” অর্থাৎ, ক্যামেরাটা আপনার মতোই স্টাইলিশ হবে! সঙ্গে লেখা “Coming Soon”, অর্থাৎ খুব শীঘ্রই আসছে।

যদিও টিজার পোস্টারে মডেলের নাম এখনও নিশ্চিত করা হয়নি, কিন্তু ডিজাইন আর টাইমিং দেখে অনেকেই বলছেন, এটা হয়তো Motorola Edge 60 হবে। Edge 60 Pro, Edge 60 Fusion আর Edge 60 Stylus-এর পর এটাই হয়তো সিরিজের বেহ মডেল হতে চলেছে।

তবে ফ্লিপকার্ট বা অ্যামাজন ইন্ডিয়া-তে এখনও পর্যন্ত ফোনটির জন্য আলাদা করে কোনো প্রোডাক্ট পেজ চালু করা হয়নি। তাই এটি কবে নাগাদ লঞ্চ হবে, সেটা এখনো স্পষ্ট নয়। তবে যেহেতু টিজার এসে গেছে, অনুমান করা যাচ্ছে, ডিভাইসটি লঞ্চের দোরগোড়ায় পৌঁছে গেছে।

Motorola Edge 60 এর সম্ভাব্য স্পেসিফিকেশন

মোটোরোলা এজ ৬০ স্মার্টফোনে থাকতে পারে ৬.৭ ইঞ্চি pOLED কোয়াড-কার্ভড স্ক্রিন, যার কালার আউটপুট ১০-বিট। প্যানটোন-এর দ্বারা ভেরিফায়েড এই ডিসপ্লে। সাউন্ডের জন্য এতে ডলবি অ্যাটমস সাপোর্ট করবে।

পারফরম্যান্সের জন্য মোটোরোলা এজ ৬০ স্মার্টফোনে ব্যবহার করা হবে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ চিপসেট। ফটোগ্রাফির জন্য এর পিছনে দেওয়া হবে ৫০ মেগাপিক্সেল Sony LYTIA 700C সেন্সর, সঙ্গে ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ও ম্যাক্রো ক্যামেরা এবং ১০ মেগাপিক্সেল টেলিফটো লেন্স, যা ৩এক্স অপটিক্যাল ও ৩০এক্স সুপার জুম সাপোর্ট করবে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য পাওয়া যাবে ৫০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

ফোনটি IP68 ও IP69 রেটিং সহ আসবে, অর্থাৎ এটি জল ও ধুলো থেকে নিরাপদ থাকবে। এটি মিলিটারি গ্রেড MIL-STD-810H সার্টিফিকেশন সহ আসবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫২০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে, যা ৬৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

আরও পড়ুন

OnePlus 16 আসছে ১৬৫Hz ডিসপ্লে ও ৯০০০mAh ব্যাটারির সাথে Poco F9 Ultra মডেলের দাম ফাঁস, ২০০ এমপি ক্যামেরা সহ থাকবে স্ন্যাপড্রাগন প্রসেসর Vivo T5 Pro 5G এর দাম ফের বাড়লো, কোন ভ্যারিয়েন্ট কত টাকায় কিনতে হবে OnePlus আনছে নতুন 4G বাজেট ফোন, সেপ্টেম্বরে ভারতে এন্ট্রি নিচ্ছে Samsung Galaxy S26 FE ফোনে চমক, থাকবে এক্সিনস ২৫০০ চিপ ও ৫০ মেগাপিক্সেল ক্যামেরা