জয়েন করুন

মোটোরোলার চারটে ফোনের দাম ফাঁস হল, স্টোরেজ থাকবে প্রচুর, মেমরি কার্ডকে বলুন গুড বাই

avatar
Written By : Suman Patra
Updated Now: March 11, 2025 11:06 PM

Motorola Edge 50 গত বছরের আগস্টে ভারতে লঞ্চ হয়েছিল। ফোনটির এক বছর পূর্ণ হওয়ার আগেই দেশে চলে আসতে পারে এর উত্তরসূরী Edge 60। সাথে এটির Pro ও Fusion ভেরিয়েন্টও বাজারে আসবে। এখন সমগ্র Moto Edge 60 সিরিজের ফোনগুলির দাম, র‍্যাম স্টোরেজ অপশন, ও কালার স্কিম ফাঁস হয়েছে। এছাড়াও, মোটোরোলার আরও একজোড়া আপকামিং মডেল, Moto G56 ও G86-এর দাম প্রকাশ্যে এসেছে।

Motorola Edge 60 সিরিজে দাম, স্টোরেজ, ও কালার

সূত্র উদ্ধৃত করে ৯১মোবাইলসের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, মটোরোলা এজ ৬০ ফিউশন ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ কনফিগারেশনে পাওয়া যাবে। ডিভাইসটির দাম ৩৫০ ইউরো হতে পারে বলে আশা করা হচ্ছে যা ভারতীয় মুদ্রায় প্রায় ৩৩,১০০ টাকা। ফোনটি নীল এবং ধূসর রঙের বিকল্পে পাওয়া যেতে পারে।

অন্যদিকে, স্ট্যান্ডার্ড মটোরোলা এজ ৬০-এর ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজের দাম ৩৮০ ইউরো হতে পারে, যা প্রায় ৩৬,০০০ টাকা। এটি সবুজ ও নীল রঙে আসবে বলে আশা করা হচ্ছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে যে, মটোরোলা এজ ৬০ প্রো-এর মূল্য ৬০০ ইউরো হওয়ার সম্ভাবনা যা প্রায় ৫৬,৮০০ টাকা। এটি নীল, সবুজ এবং বেগুনি রঙে পাওয়া যাবে। এই ফোনে ৫,১০০ এমএএইচ ব্যাটারি ও ৬৮ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন থাকবে।

Moto G56 ও Moto G86 দাম, স্টোরেজ, ও কালার

মোটোরোলা কালো, নীল এবং ডিল (হালকা সবুজ) রঙের বিকল্পে মোটো জি৫৬ লঞ্চ করবে বলে দাবি করা হয়েছে ওই প্রতিবেদনে। ডিভাইসটির ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম ২৫০ ইউরো (প্রায় ২৩,৭০০ টাকা) হতে পারে। একই মেমরি কনফিগারেশনের জন্য মোটো জি৮৬-এর দাম সম্ভবত ৩৩০ ইউরো হতে পারে যা ভারতীয় মুদ্রায় প্রায় ৩১,২০০ টাকা। হ্যান্ডসেটটি সোনালী, কসমিক (হালকা বেগুনি), লাল এবং স্পেলবাউন্ড (নীল) রঙে উপলব্ধ হতে পারে।

আরও পড়ুন

Lava Bold N1 5G ফোনের নতুন 6GB RAM ভ্যারিয়েন্ট ভারতে লঞ্চ হল, দাম কম Poco C81 ও Poco C81x কম দামে ভারতে লঞ্চ হল, ৬৩০০mAh ব্যাটারি সহ রয়েছে 120Hz ডিসপ্লে সস্তা Ai+ Nova 2 5G ফোনের সেল আজ, কবে থেকে কেনা যাবে Nova 2 Ultra 5G Samsung Galaxy Z Fold 7: হঠাৎ দাম বাড়ল স্যামসাংয়ের ফোল্ডেবল ফোনের iPhone 18 Price in India: এবার দেরিতে আসবে আইফোন ১৮? দাম কত থাকবে