জয়েন করুন

আগামীকাল ভারতে আসছে Motorola Edge 60 Pro, তার আগেই দাম সহ ফিচার ফাঁস

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: April 29, 2025 1:28 PM

মোটোরোলা আগামীকাল অর্থাৎ ৩০ এপ্রিল ভারতে তাদের নতুন স্মার্টফোন Motorola Edge 60 Pro লঞ্চ করতে চলেছে। এটি ফ্লিপকার্ট থেকে কেনা যাবে। ইতিমধ্যেই এই ই-কমার্স সাইটে ফোনটির জন্য একটি মাইক্রোসাইট লাইভ করা হয়েছে। মাইক্রোসাইট থেকে ডিভাইসটির ডিজাইন এবং গুরুত্বপূর্ণ ফিচার সামনে এসেছে।

এখন আবার জনপ্রিয় টিপস্টার অভিষেক যাদব Motorola Edge 60 Pro-এর ভারতে দাম সম্পর্কে ধারণা দিয়েছে। তার দাবি অনুযায়ী, ভারতে এই দাম রাখা হবে প্রায় ৩২,০০০ টাকা। তবে সঠিক দাম জানতে আমাদের আগামীকাল লঞ্চ পর্যন্ত অপেক্ষা করতে হবে। আসুন ফোনটি সম্পর্কে আর কি কি তথ্য সামনে এসেছে জেনে নেওয়া যাক।

Motorola Edge 60 Pro এর ডিসপ্লে ও ডিজাইন

মোটোরোলা এজ ৬০ প্রো ফোনে থাকবে ৬.৬৭ ইঞ্চি কোয়াড-কার্ভড p-OLED ডিসপ্লে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ৪,৫০০ নিট পর্যন্ত ব্রাইটনেস সাপোর্ট করবে। ডিসপ্লে সুরক্ষার জন্য ব্যবহার করা হয়েছে গরিলা গ্লাস ৭ আই।

পারফরম্যান্স ও স্টোরেজ

পারফরম্যান্সের জন্য এতে দেওয়া হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৩৫০ এক্সট্রিম চিপসেট। এটি ১২ জিবি পর্যন্ত LPDDR4X র‌্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত UFS ৪.০ স্টোরেজ সহ পাওয়া যাবে।

ক্যামেরা

ফটোগ্রাফির জন্য মোটোরোলা এজ ৬০ প্রো হ্যান্ডসেটের পিছনে OIS সহ ৫০ মেগাপিক্সেল Sony-LYT 700C প্রাইমারি ক্যামেরা, ৫০ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স থাকবে। আর সামনে ৫০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে।

ব্যাটারি ও চার্জিং

ডিভাইসটি ৬০০০ এমএএইচ বিশাল ব্যাটারি সহ আসবে, যা ৯০ ওয়াট ফাস্ট চার্জিং এবং ১৫ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে।

সফটওয়্যার ও অন্যান্য ফিচার

Motorola Edge 60 Pro ফোনটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক অপারেটিং সিস্টেমে চলবে। এতে তিন বছর ধরে সফটওয়্যার আপডেট পাওয়া যাবে। স্মার্টফোনটি AI ফিচার, MIL-STD-810H সার্টিফিকেশন, এবং IP68 ও IP69 রেটিং সহ আসবে।

আরও পড়ুন

Samsung Galaxy A08 কম দামে ভারতে লঞ্চ হল, রয়েছে ৬০০০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা 20 হাজার টাকার কমে Motorola, Vivo, Realme, Poco ও Oppo-র সেরা ফোন Lava Virat Curve 5G এর প্রথম সেল আজ সন্ধ্যা ৭ টায়, কম দামে দুর্দান্ত ফিচার Flipkart Big Billion Days Sale 2026: অনেক কম দামে iPhone 17 থেকে iPhone 15 Oppo K14 Plus 5G ফোনের লঞ্চের তারিখ সহ দাম ফাঁস, থাকবে ৮০০০mAh ব্যাটারি