জয়েন করুন

৯৫০০ টাকার কমে Motorola G35 5G স্মার্টফোন, রয়েছে দুর্দান্ত ক্যামেরা সহ খাস ফিচার

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: July 20, 2025 11:29 PM

কম বাজেটে ভালো 5G স্মার্টফোন কিনতে চাইলে, Motorola G35 5G হতে পারে আপনার জন্য পারফেক্ট চয়েস। কারণ এই ডিভাইসে 5G কানেক্টিভিটি সহ আছে এইচডি প্লাস ডিসপ্লে, Unisoc T760 প্রসেসর, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা ও ৫০০০ এমএএইচ ব্যাটারি। আর ফোনটির ৪ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট এখন Amazon India-তে বিক্রি হচ্ছে মাত্র ১০,৪৩০ টাকায়। এর সাথে রয়েছে ব্যাঙ্ক অফার, এক্ষেত্রে ১ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যাবে। ব্যাঙ্ক অফার সহ Motorola G35 5G হ্যান্ডসেটটি ৯৫০০ টাকারও কমে নিজের করা যাবে।

Motorola G35 5G এর উপর অন্যান্য অফার

অফার এখানে শেষ নয়। ক্রেতারা ৫২১ টাকা পর্যন্ত ক্যাশব্যাকও পেতে পারেন। পাশাপাশি পুরানো ফোন বদলে এক্সচেঞ্জ ডিসকাউন্ট আদায় করে নেওয়া যাবে। তবে সেটা কত টাকা তা নির্ভর করবে আপনার পুরোনো ডিভাইসের অবস্থা, ব্র্যান্ড এবং কোম্পানির এক্সচেঞ্জ পলিসির ওপর।

Motorola G35 5G এর ফিচার ও স্পেসিফিকেশন

ডিসপ্লে

মোটোরোলার এই ফোনে আছে ৬.৭২ ইঞ্চি ফুল এইচডি প্লাস এলসিডি ডিসপ্লে, যার রেজোলিউশন ২৪০০x১০৮০ পিক্সেল, রিফ্রেশ রেট ১২০ হার্টজ ও ব্রাইটনেস ১০০০ নিটস পর্যন্ত যেতে পারে। ডিসপ্লের সুরক্ষার জন্য কর্নিং গরিলা গ্লাস ৩ দেওয়া হয়েছে।

প্রসেসর ও স্টোরেজ

পারফরম্যান্সের জন্য Motorola G35 5G ডিভাইসে ব্যবহার করা হয়েছে Unisoc T760 প্রসেসর। এটি ১২৮ জিবি UFS 2.2 এবং ৪ জিবি র‌্যাম (LPDDR4x) সহ পাওয়া যায়।

ক্যামেরা

ফটোগ্রাফির জন্য এর পিছনে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ৮ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড সেন্সর সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান, সঙ্গে আছে এলইডি ফ্ল্যাশ। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।

ব্যাটারি ও অন্যান্য বিশেষত্ব

এই মোটোরোলা হ্যান্ডসেটে পাওয়ার ব্যাকআপের জন্য ৫০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেমে চলে। সিকিউরিটির জন্য এতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ। আর ফোনটি IP52 রেটিংসহ এসেছে।

আরও পড়ুন

Lava Bold N1 5G ফোনের নতুন 6GB RAM ভ্যারিয়েন্ট ভারতে লঞ্চ হল, দাম কম Poco C81 ও Poco C81x কম দামে ভারতে লঞ্চ হল, ৬৩০০mAh ব্যাটারি সহ রয়েছে 120Hz ডিসপ্লে সস্তা Ai+ Nova 2 5G ফোনের সেল আজ, কবে থেকে কেনা যাবে Nova 2 Ultra 5G Samsung Galaxy Z Fold 7: হঠাৎ দাম বাড়ল স্যামসাংয়ের ফোল্ডেবল ফোনের iPhone 18 Price in India: এবার দেরিতে আসবে আইফোন ১৮? দাম কত থাকবে