জয়েন করুন

অনেকটাই সস্তা হল Motorola G85 5G, শক্তিশালী ব্যাটারি সহ আছে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা

avatar
Written By : Julai Mondal
Updated Now: February 5, 2025 10:38 PM

প্রেম দিবস উপলক্ষে আপনি যদি সস্তায় Motorola-র নতুন ফোন কিনতে চান, তাহলে ফ্লিপকার্টের বিগ সেভিং ডেজ সেলের অফার কাজে লাগাতে পারেন। এই সেলে Motorola G85 5G অনেক কম দামে কিনতে পারবেন। ফ্লিপকার্ট সেলে ডিসকাউন্ট সহ এর ৮ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্ট ১৭,৯৯৯ টাকায় তালিকাভুক্ত। আবার আইডিএফসি সহ নির্বাচিত ব্যাঙ্কের কার্ডের মাধ্যমে আপনি ফোনটি ১,৫০০ পর্যন্ত অতিরিক্ত ছাড়ে কিনতে পারবেন।

শুধু তাই নয়, ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে Motorola G85 5G কিনলে ৫ শতাংশ ক্যাশব্যাক পাওয়া যাবে। এর সাথে রয়েছে আকর্ষণীয় এক্সচেঞ্জ অফারও।

Motorola G85 5G এর ফিচার এবং স্পেসিফিকেশন

মোটোরোলা জি৮৫ ৫জি ফোনে ১০৮০x২৪০০ পিক্সেল রেজোলিউশনেথ ৬.৬৭-ইঞ্চি ফুল এইচডি প্লাস pOLED ডিসপ্লে আছে। এই 3D কার্ভড ডিসপ্লে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। ডিসপ্লে প্রোটেকশনের জন্য এতে গরিলা গ্লাস ৫ কোটিং আছে। এই মোটোরোলা স্মার্টফোনটি স্ন্যাপড্রাগন ৬এস জেন ৩ প্রসেসর দ্বারা চালিত।

আরও পড়ুনঃ অ্যামাজনের ভুল? ৫০ হাজার টাকা ডিসকাউন্টে Samsung Galaxy S23 ফোন

ফটোগ্রাফির জন্য, এই ফোনের পিছনে এলইডি ফ্ল্যাশ সহ ডুয়েল ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেল প্রাইমারি লেন্স এবং ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। মোটোরোলার এই ফোনে ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।

এই ব্যাটারি ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। সিকিউরিটির জন্য ডিভাইসে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর বর্তমান। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক হ্যালো ইউআই কাস্টম স্কিনে চলে।

আরও পড়ুন

Samsung Galaxy A08 কম দামে ভারতে লঞ্চ হল, রয়েছে ৬০০০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা 20 হাজার টাকার কমে Motorola, Vivo, Realme, Poco ও Oppo-র সেরা ফোন Lava Virat Curve 5G এর প্রথম সেল আজ সন্ধ্যা ৭ টায়, কম দামে দুর্দান্ত ফিচার Flipkart Big Billion Days Sale 2026: অনেক কম দামে iPhone 17 থেকে iPhone 15 Oppo K14 Plus 5G ফোনের লঞ্চের তারিখ সহ দাম ফাঁস, থাকবে ৮০০০mAh ব্যাটারি