TRENDS ▸
Tech GupMobilesMotorola Moto G45 5g New Colour Variant Launched In India Price Pink Lavender Will Go On Sale Tomorrow
Motorola Moto G45 5G Launched in India

Moto G45 5G ফোনের নতুন কালার ভ্যারিয়েন্ট লঞ্চ করল Motorola, দাম দশ হাজার টাকার কম

Moto G45 5G New Variant Launch: মোটোরোলা ভারতে তাদের জনপ্রিয় স্মার্টফোন Moto G45 5G এর নতুন কালার ভ্যারিয়েন্ট লঞ্চ করল। ডিভাইসটি লঞ্চের সময় তিনটি কালার অপশনে এসেছিল। এগুলি হল ব্রিলিয়ান্ট ব্লু, ব্রিলিয়ান্ট গ্রিন এবং ভিভা ম্যাগেন্টা। তবে আগামীকাল থেকে Moto…

avatar
Written By : Julai Mondal
Updated Now: January 15, 2025 11:20 PM

Moto G45 5G New Variant Launch: মোটোরোলা ভারতে তাদের জনপ্রিয় স্মার্টফোন Moto G45 5G এর নতুন কালার ভ্যারিয়েন্ট লঞ্চ করল। ডিভাইসটি লঞ্চের সময় তিনটি কালার অপশনে এসেছিল। এগুলি হল ব্রিলিয়ান্ট ব্লু, ব্রিলিয়ান্ট গ্রিন এবং ভিভা ম্যাগেন্টা। তবে আগামীকাল থেকে Moto G45 5G পিঙ্ক ল্যাভেন্ডার কালার ভ্যারিয়েন্টেও পাওয়া যাবে। যারা গোলাপি রং পছন্দ করেন, তারা এই মডেলটি কিনতে পারেন। তবে কালার ছাড়া নতুন ভ্যারিয়েন্টের স্পেসিফিকেশন একই রাখা হয়েছে।

Moto G45 5G এর নতুন কালার ভ্যারিয়েন্টের দাম

মোটোরোলা মোটো জি৪৫ ৫জি এর পিঙ্ক ল্যাভেন্ডার কালার ভ্যারিয়েন্ট আগামীকাল থেকে ফ্লিপকার্ট এবং Motorola.in থেকে কেনা যাবে। ফোনটির পিঙ্ক ল্যাভেন্ডার কালার অপশনের ৪ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ মডেলটি আগামীকাল থেকে ফ্লিপকার্টে চলমান মনুমেন্টাল সেলে ৯,৯৯৯ টাকায় কেনা যাবে। এছাড়াও ক্রেতারা যদি ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করে ডিভাইসটি কেনেন তাহলে ৫ শতাংশ ক্যাশব্যাক পেতে পারেন।

মোটোরোলা মোটো জি৪৫ ৫জি এর ফিচার ও স্পেসিফিকেশন

মোটোরোলা মোটো জি৪৫ ৫জি স্মার্টফোনে ৬.৫ ইঞ্চি এইচডি প্লাস আইপিএস এলসিডী ডিসপ্লে আছে। এর রেজোলিউশন ১৬০০ x ৭২০ পিক্সেল, রিফ্রেশ রেট ১২০ হার্টজ এবং স্ক্রিন-টু-বডি রেশিও ৮৫ শতাংশ। ডিসপ্লের সুরক্ষার জন্য কর্নিং গরিলা গ্লাস ৩ ব্যবহার করা হয়েছে। এতে ওয়ান টাইম অ্যান্ড্রয়েড অর্থাৎ অ্যান্ড্রয়েড ১৫ আপডেট এবং তিন বছরের জন্য সিকিউরিটি আপডেট পাওয়া যাবে।
আইপি৫২ রেটিং সহ আসা এই ডিভাইসে সিকিউরিটির জন্য সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার উপস্থিত।

পারফরম্যান্সের জন্য মোটোরোলা মোটো জি৪৫ ৫জি হ্যান্ডসেটে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬এস জেন ৩ চিপসেট ব্যবহার করা হয়েছে। সঙ্গে রয়েছে ৮ জিবি এলপিডিডিআর৪এক্স র‌্যাম এবং ১২৮ জিবি ইউএফএস ২.২ অনবোর্ড স্টোরেজ। আবার ভার্চুয়ালি র‌্যামের মাধ্যমে মোট র‌্যাম ১৬ জিবি পর্যন্ত হবে। এই 5G স্মার্টফোনটি ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপের সাথে এসেছে। এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এর সামনে রয়েছে ১৬ মেগাপিক্সেল ক্যামেরা। মোটোরোলার এই ফোনে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি। এই ব্যাটারি ২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।