TRENDS ▸
Tech GupMobilesMotorola Moto G96 5g India Launch Date Colour Option Processor Display Camera Battery Specifications
Motorola Moto G96 5G India Launch Date

বাজারের নতুন কিলার ফোন, ৫০ এমপি Sony ক্যামেরা ও ৫৫০০mAh ব্যাটারি সহ আসছে Moto G96 5G

Motorola শীঘ্রই তাদের G সিরিজের নতুন ফোন Moto G96 5G বাজারে লঞ্চ করতে চলেছে। ইতিমধ্যেই এর লঞ্চের তারিখ নিশ্চিত করা হয়েছে। এটি Flipkart থেকে পাওয়া যাবে। ই-কমার্স সাইটের মাইক্রোসাইট থেকে Motorola ফোনটির কিছু আকর্ষণীয় ফিচার সম্পর্কে জানা গেছে। এই স্মার্টফোনে…

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: July 6, 2025 8:01 PM

Motorola শীঘ্রই তাদের G সিরিজের নতুন ফোন Moto G96 5G বাজারে লঞ্চ করতে চলেছে। ইতিমধ্যেই এর লঞ্চের তারিখ নিশ্চিত করা হয়েছে। এটি Flipkart থেকে পাওয়া যাবে। ই-কমার্স সাইটের মাইক্রোসাইট থেকে Motorola ফোনটির কিছু আকর্ষণীয় ফিচার সম্পর্কে জানা গেছে। এই স্মার্টফোনে পাওয়া যাবে স্ন্যাপড্রাগন ৭এস জেন ২ প্রসেসর, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা, পিওএলইডি ডিসপ্লে ও ৫৫০০ এমএএইচ ব্যাটারি। আসুন Moto G96 5G কবে লঞ্চ হবে এবং এর সম্ভাব্য স্পেসিফিকেশন সম্পর্কে জেনে নেওয়া যাক।

কবে লঞ্চ হবে Moto G96 5G

মোটোরোলার মোটো জি৯৬ ৫জি ভারতে অফিসিয়ালি লঞ্চ হবে ৯ জুলাই দুপুর ১২টায়। লঞ্চের পর ফোনটি ফ্লিপকার্ট ও মোটোরোলার অফিশিয়াল ওয়েবসাইট থেকে কেনা যাবে।

Moto G96 5G কোন কোন কালার অপশনে আসবে

মোটো জি৯৬ ৫জি চারটি ইউনিক কালার অপশনে পাওয়া যাবে – অ্যাশল ব্লু, ড্রেসডেন ব্লু, ক্যাটেলেয়া অর্কিড এবং গ্রীনার পাশচারচস। এই নামগুলি যেমন অভিনব, তেমনি রঙগুলিও প্রাণবন্ত।

Moto G96 5G এর স্পেসিফিকেশন ও ফিচার

প্রসেসর, র‌্যাম ও স্টোরেজ

মোটো জি৯৬ ৫জি স্মার্টফোনে পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হবে কোয়ালকম-এর স্ন্যাপড্রাগন ৭এস জেন ২ চিপসেট, সঙ্গে থাকবে অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেম। ডিভাইসটি ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি/২৫৬ জিবি স্টোরেজ অপশনে আসবে। তবে র‍্যাম বুস্ট প্রযুক্তির মাধ্যমে ফোনের মোট র‍্যাম ২৪ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

ক্যামেরা

মোটো জি৯৬ ৫জি ফোনে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ পাওয়া যাবে। যেখানে ৫০-মেগাপিক্সেল Sony Lytia 700C প্রাইমারি সেন্সর মিলবে, যা OIS সাপোর্ট করবে। এতে AI-চালিত একাধিক মোডও থাকবে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হবে।

ডিসপ্লে

Moto G96 5G স্মার্টফোনের সামনে দেখা যাবে ৬.৬৭ ইঞ্চি 3D কার্ভড পিওএলইডি ডিসপ্লে, যা ১০-বিট কালার ডেপ্থ, ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট ও ১৬০০ নিটস পর্যন্ত ব্রাইটনেস সাপোর্ট করে। ডিসপ্লের সুরক্ষার জন্য ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস ৫। এই ডিসপ্লে এসজিএস আই প্রোটেকশন সার্টিফিকেশন।

ব্যাটারি

এতে পাওয়ার ব্যাকআপের জন্য দেওয়া হয়েছে ৫৫০০ এমএএইচ ব্যাটারি। মোটোরোলার দাবি অনুযায়ী, এটি ফুল চার্জে ৩২ ঘণ্টা ভিডিও প্লে, ৩৫ ঘণ্টা কলিং এবং ১১৯ ঘণ্টা পর্যন্ত মিউজিক প্লেব্যাক দিতে পারবে।

অন্যান্য ফিচার

সাউন্ডের জন্য এতে ডলবি অ্যাটমস এবং হাই-রেস অডিও সাপোর্টসহ ডুয়াল স্পিকার। ফোনটি IP68 রেটিংসহ আসবে।