জয়েন করুন

40 হাজার টাকা পর্যন্ত সস্তা হল Motorola Razr 50 Ultra, রয়েছে ডুয়েল 50MP ক্যামেরা

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: September 8, 2025 8:30 AM

ফোল্ডেবল ফোন কিনতে চাইলে সুখবর। গত বছর লঞ্চ হওয়া Motorola Razr 50 Ultra ডিভাইসটি এখন লঞ্চের সময়ের থেকে ৪০,০০০ টাকা কম দামে বিক্রি হচ্ছে। লঞ্চের সময় স্মার্টফোনটির ১২ জিবি র‍্যাম ও ৫১২ জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ছিল ৯৯,৯৯০ টাকা। তবে এখন এটি ফ্লিপকার্টে ৫৯,৯৯০ টাকায় পাওয়া যাচ্ছে। সাথে রয়েছে ৫% ক্যাশব্যাক পাওয়ার সুযোগও। এরজন্য ফ্লিপকার্ট এসবিআই বা ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করতে হবে। এছাড়া ২১১০ টাকা ইএমআই দিয়েও Motorola Razr 50 Ultra কেনা যাবে।

Motorola Razr 50 Ultra এর ফিচার এবং স্পেসিফিকেশন

ফিচারের কথা বললে Motorola Razr 50 Ultra ফোনে আছে ৬.৯ ইঞ্চি ফ্লেক্সভিউ ফুল এইচডি প্লাস এলটিপিও ইনার ডিসপ্লে। এই ডিসপ্লে ১৬৫ হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট সাপোর্ট করে। আবার এতে ৪ ইঞ্চি কুইকভিউ পো ওএলইডি এলটিপিও কভার ডিসপ্লে রয়েছে। ডিসপ্লের সুরক্ষার জন্য এতে ব্যবহার করা হয়েছে গরিলা গ্লাস ভিক্টাস।

প্রসেসর ও সফটওয়্যার

পারফরম্যান্সের জন্য মোটোরোলা রেজর ৫০ আল্ট্রা ফোনে দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগন ৮এস জেন ৩ প্রসেসর। এটি অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমে চলে।

ক্যামেরা

ফটোগ্রাফির জন্য, মোটোরোলা রেজর ৫০ আল্ট্রা ফ্লিপ মডেলে ৫০ মেগাপিক্সেল টেলিফটো লেন্স ও ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা উপস্থিত রয়েছে। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য পাওয়া যাবে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

ব্যাটারি

পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৪০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং ও ১৫ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।

অন্যান্য ফিচার

Motorola Razr 50 Ultra এর অন্যান্য ফিচারের মধ্যে আছে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ডলবি অ্যাটমস সাউন্ড সিস্টেম, ৫জি, ব্লুটুথ ৫.৩, জিপিএস এবং এনএফসি সাপোর্ট।

আরও পড়ুন

Samsung Galaxy A08 কম দামে ভারতে লঞ্চ হল, রয়েছে ৬০০০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা 20 হাজার টাকার কমে Motorola, Vivo, Realme, Poco ও Oppo-র সেরা ফোন Lava Virat Curve 5G এর প্রথম সেল আজ সন্ধ্যা ৭ টায়, কম দামে দুর্দান্ত ফিচার Flipkart Big Billion Days Sale 2026: অনেক কম দামে iPhone 17 থেকে iPhone 15 Oppo K14 Plus 5G ফোনের লঞ্চের তারিখ সহ দাম ফাঁস, থাকবে ৮০০০mAh ব্যাটারি