জয়েন করুন

স্বর্ণখচিত Motorola x Swarovski Razr 2025 স্মার্টফোন কবে লঞ্চ হবে, দাম কত থাকবে জানুন

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: August 5, 2025 11:19 AM

মোটোরোলা ও সোয়ারোভস্কির যৌথ উদ্যোগে বাজারে আসছে নতুন স্মার্টফোন ও ইয়ারবাডস। গত জুলাই মাসেই তারা Motorola x Swarovski Razr 2025 ফোন এবং Moto Buds Loop এর নতুন কালার অপশন বাজারে আনার কথা ঘোষণা করেছিল। সেই সময় ডিভাইস দুটির লঞ্চের তারিখ জানানো হয়েছিল ৫ আগস্ট ২০২৫। তবে তার একদিন আগে একটি টিজার ভিডিও প্রকাশ করে Motorola নিশ্চিত করেছে যে, প্রোডাক্ট দুটির লঞ্চের তারিখ পিছিয়ে দেওয়া হয়েছে।

Motorola x Swarovski Razr 2025 লঞ্চ হতে পারে ১৫ আগস্ট

নতুন টিজার ভিডিওতে Motorola x Swarovski Razr 2025 ফোন ও Moto Buds Loop এর ডিজাইন ও ফিনিশিং আরও স্পষ্ট ভাবে দেখা গেছে। বিশেষ করে ব্লু-টোন ক্রিস্টালে মোড়া ‘Razr 2025’ মডেলটি নজর কাড়ছে। ব্র্যান্ডটি এক্স হ্যান্ডলে ‘Dare to Dazzle’ ট্যাগলাইন ও #BrilliantCollection, #MotorolaCollections হ্যাশট্যাগ ব্যবহার করে এই ভিডিওটি পোস্ট করেছে। সেখানে এদের আগমনের তারিখ ১৫ আগস্ট ২০২৫ নির্ধারিত হয়েছে বলে জানানো হয়েছে।

যদিও এই একই পোস্টে আগের ০৫.০৮.২০২৫ তারিখও উল্লেখ আছে। ফলে অনুরাগীরা বুঝে উঠতে পারছেন না যে ডিভাইস দুটির আসল লঞ্চের তারিখ তারিখ কোনটি! হয়তো এটা কোম্পানির কৌশলগত ‘মিস্ট্রি’ মার্কেটিং হতে পারে অথবা লাস্ট-মিনিটে কোনো বদলও হতে পারে।

Motorola x Swarovski Razr 2025 ও Moto Buds Loop এর রেন্ডার ফাঁস

গত জুলাই মাসে সোয়ারোভস্কির সহযোগিতায় তৈরি Razr 2025 মডেলটির রেন্ডার অনলাইনে ফাঁস হয়েছিল। রেন্ডার অনুযায়ী, স্পেশাল মডেলটি দেখতে বেশ প্রিমিয়াম, ঝকঝকে এবং একটু বিলাসী ঘরানার।

অন্যদিকে, Moto Buds Loop-এর আগে প্যানটোন ফ্রেঞ্চ ওয়াক কালার অপশন সহ বাজারে এসেছিল। যুক্তরাষ্ট্রে এর দাম ২৯৯.৯৯ ডলার (প্রায় ২৬,২০০ টাকা), আর কানাডায় ৩৯৯.৯৯ কানাডিয়ান ডলার (প্রায় ২৫,৪০০ টাকা)। এবার এটি ব্লু কালার অপশন সহ লঞ্চ হবে।

Motorola x Swarovski Razr 2025 এর সম্ভাব্য দাম

Razr 2025-এর সাধারণ ভার্সনের দাম ৫৯৯.৯৯ ডলার (প্রায় ৫২,৬৯০ টাকা)। তবে স্বর্ণখচিত সোয়ারোভস্কি এডিশনের দাম আরও কিছুটা বেশি হবে। হয়তো এক লাখ টাকার কাছাকাছি এর দাম থাকবে।

আরও পড়ুন

Samsung Galaxy A08 কম দামে ভারতে লঞ্চ হল, রয়েছে ৬০০০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা 20 হাজার টাকার কমে Motorola, Vivo, Realme, Poco ও Oppo-র সেরা ফোন Lava Virat Curve 5G এর প্রথম সেল আজ সন্ধ্যা ৭ টায়, কম দামে দুর্দান্ত ফিচার Flipkart Big Billion Days Sale 2026: অনেক কম দামে iPhone 17 থেকে iPhone 15 Oppo K14 Plus 5G ফোনের লঞ্চের তারিখ সহ দাম ফাঁস, থাকবে ৮০০০mAh ব্যাটারি