জয়েন করুন

Realme Narzo 80 Lite 5G থেকে Redmi Pad 2, চলতি সপ্তাহে সেল শুরু এই স্মার্টফোন ও ট্যাবের

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 23, 2025 9:21 AM

নতুন ফোন বা ট্যাব কিনতে চাইলে সুখবর। এই সপ্তাহে বেশ কয়েকটি ডিভাইস বাজারে আসতে চলেছে। পাশাপাশি একাধিক স্মার্টফোন ও ট্যাবলেটের সেল শুরু হবে। এই মডেলগুলির মধ্যে আছে Infinix Note 50s 5G+, Realme Narzo 80 Lite 5G, Lava Storm Play 5G, Redmi Pad 2, iQOO Z10 Lite 5G ও Infinix XPad (WiFi+LTE)। ই-কমার্স সাইট Flipkart ও Amazon থেকে ডিভাইসগুলি কেনা যাবে।

এই সপ্তাহে সেল শুরু এই স্মার্টফোন ও ট্যাবের

Infinix Note 50s 5G+

ইনফিনিক্স নোট ৫০এস ৫জি প্লাস ফোনটির নতুন ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট সদ্য বাজারে এসেছে। এর সেল শুরু হবে ২৩ জুন দুপুর ১২টা থেকে Flipkart-এ। হ্যান্ডসেটটির দাম রাখা হয়েছে ১৪,৯৯৯ টাকা। এতে পাওয়া যাবে ৬.৭৮ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা আর সামনে ১৩ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫৫০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।

Realme Narzo 80 Lite 5G

অ্যামাজনে রিয়েলমি নারজো ৮০ লাইট ৫জি এর সেল শুরু হবে ২৪ জুন থেকে। দাম শুরু হচ্ছে ৯,৯৯৯ টাকা থেকে। এটি পার্পল ও ব্ল্যাক কালার অপশনে পাওয়া যাবে। এতে আছে ৬.৬৭ ইঞ্চি ডিসপ্লে, ৩২ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা ও ৬০০০ এমএএইচ ব্যাটারি।

Lava Storm Play 5G

লাভা স্টর্ম প্লে ৫জি আগামী ২৪ জুন দুপুর ১২টা থেকে Amazon থেকে কেনা যাবে। এর ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ছিল ৯,৯৯৯ টাকা। এটি দুটি রঙে এসেছে। এই ফোনে মিলবে ৬.৭৫ ইঞ্চি ডিসপ্লে, পিছনে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা, ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এবং ৫০০০ এমএএইচ ব্যাটারি।

Redmi Pad 2

রেডমি প্যাড ২ এর সেল শুরু হবে ২৪ জুন থেকে। এটি Amazon থেকে কেনা যাবে। এর দাম ১২,৯৯৯ টাকা। এই ট্যাবে আছে ১১ ইঞ্চি ডিসপ্লে, ৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা ও ৯০০০ এমএএইচ ব্যাটারি।

iQOO Z10 Lite 5G

২৫ জুন দুপুর ১২টা থেকে সেল শুরু হবে আইকো জেড১০ লাইট ৫জি এর। দাম শুরু ৯,৪৯৯ টাকা থেকে। ফোনটি এসেছে সাইবার গ্রীন ও টাইটানিয়াম ব্লু কালার অপশনে। এই স্মার্টফোনে আছে ৬.৭৪ ইঞ্চি ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা থাকছে এবং ৬০০০ এমএএইচ ব্যাটারি।

Infinix XPad (WiFi+LTE)

ইনফিনিক্স এক্সপ্যাড ট্যাবের সেল শুরু হবে ২৭ জুন থেকে। এর সঠিক দাম এখনও জানায়নি সংস্থাটি, জানা গেছে এর মূল্য রাখা হবে “১x,৯৯৯ টাকা”, অর্থাৎ এটা ১০,০০০ টাকার কমে পাওয়া যাবে। এই ডিভাইসে আছে ১১ ইঞ্চি ডিসপ্লে, ৮ মেগাপিক্সেল রিয়ার ও সেলফি ক্যামেরা এবং ৭০০০ এমএএইচ ব্যাটারি।

আরও পড়ুন

লঞ্চ হল Realme P4R 5G, কত দাম ৮০০০mAh ব্যাটারি ও AI ক্যামেরা ফোনের Vivo X Fold 6 ফোনে একসঙ্গে চলবে ৫টি অ্যাপ, সৌজন্যে Atomic Workbench প্রযুক্তি Realme P4R 5G: আজ লঞ্চ হচ্ছে ৮০০০mAh ব্যাটারি ও ৫০ মেগাপিক্সেল ক্যামেরার ফোন Samsung Galaxy A27: স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন Vivo X500 Pro Max আসছে 2K ডিসপ্লে ও 8000mAh ব্যাটারির সাথে