জয়েন করুন

এই সপ্তাহে লঞ্চ হচ্ছে Samsung, Oppo, Vivo ও POCO-র দুর্দান্ত ফোন, কোনটা ছেড়ে কোনটা কিনবেন

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 22, 2025 7:25 AM

ভারতীয় স্মার্টফোন বাজারে একের পর এক নতুন স্মার্টফোন লঞ্চ হচ্ছে। চলতি সপ্তাহও এর‌ ব্যতিক্রম নয়। বেশ কয়েকটি ব্র্যান্ড তাদের নতুন 5G ফোন লঞ্চ করতে চলেছে। এরমধ্যে রয়েছছ Samsung, Oppo, Vivo, POCO। প্রতিটি কোম্পানি বাজারে ঝাঁপিয়ে পড়ছে একাধিক আকর্ষণীয় ফিচার আর প্রতিযোগিতামূলক দামের ফোন নিয়ে। আসুন দেখে নেওয়া যাক চলতি সপ্তাহে কোন কোন স্মার্টফোন এদেশে আসছে।

এই সপ্তাহে ভারতে লঞ্চ হচ্ছে Samsung, Oppo, Vivo, POCO ফোন

Oppo K13x 5G

ওপ্পো কে১৩এক্স ৫জি ফোনটি ভারতে লঞ্চ হবে ২৩ জুন দুপুর ১২টায়। এটি Flipkart থেকে পাওয়া যাবে। ব্র্যান্ডের দাবি, এটি ১৫ হাজার টাকার কম দামে বাজারের অন্যতম শক্তিশালী 5G ফোন হতে চলেছে।

ফিচার

এই ডিভাইসে থাকবে ৩৬০ ডিগ্রি আর্মার বডি ডিজাইন, যাতে ফোন সহজে ক্ষতিগ্রস্ত না হয়। ফোনটি ৬০০০ এমএএইচ ব্যাটারি সহ আসবে, যা ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এর প্রাইমারি রিয়ার ক্যামেরার রেজোলিউশন হবে ৫০ মেগাপিক্সেল। এর অন্যান্য বিশেষত্বের মধ্যে থাকবে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে, IP65 রেটিং এবং বেশ কিছু AI ফিচার।

Vivo T4 Lite 5G

২৪ জুন দুপুর ১২টায় লঞ্চ হবে ভিভো টি৪ লাইট ৫জি ফোনটি। এটিও Flipkart থেকে কেনা যাবে। ভিভোর তরফে বলা হচ্ছে, এটি তাদের সবচেয়ে সাশ্রয়ী 5G হ্যান্ডসেট হবে।

ফিচার

এই ডিভাইসের মুখ্য ফিচারের মধ্যে আছে ৬০০০ এমএএইচ ব্যাটারি, উজ্জ্বল ডিসপ্লে, IP64 রেটিং, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা।

POCO F7 5G

পোকো এফ৭ ৫জি ভারতে আসছে ২৪ জুন। স্মার্টফোনটি Flipkart থেকে পাওয়া যাবে। পোকোর দাবি, এটি হবে ভারতের সবচেয়ে শক্তিশালী ব্যাটারির ফোন এবং পারফরম্যান্সে দুর্দান্ত।

বিশেষত্ব

এই পোকো ডিভাইসে থাকবে স্ন্যাপড্রাগন ৮এস জেন ৪ চিপসেট, সর্বোচ্চ ২৪ জিবি র‌্যাম, তাপ নিয়ন্ত্রণের জন্য বিশাল VC কুলিং চেম্বার, পাওয়ারফুল ৭৫৫০ এমএএইচ ব্যাটারি ও IP66, IP68, IP69 রেটিং।

Samsung Galaxy M36 5G

স্যামসাং গ্যালাক্সি এম৩৬ ৫জি ফোনটি লঞ্চ হবে ২৭ জুন দুপুর ১২টায়, এটি Amazon এক্সক্লুসিভ প্রোডাক্ট হবে। ডিভাইসটি কমলা, সবুজ এবং কালো রঙে পাওয়া যাবে।

ফিচার

ডিভাইসটির মুখ্য ফিচারের মধ্যে থাকবে করনিং গরিলা গ্লাস ভিক্টাস প্রটেকশন, ৭.৭মিমি পাতলা ডিজাইন, ৫০ মেগাপিক্সেল OIS ক্যামেরা ও একগুচ্ছ AI ফিচার।

আরও পড়ুন

Samsung Galaxy A08 কম দামে ভারতে লঞ্চ হল, রয়েছে ৬০০০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা 20 হাজার টাকার কমে Motorola, Vivo, Realme, Poco ও Oppo-র সেরা ফোন Lava Virat Curve 5G এর প্রথম সেল আজ সন্ধ্যা ৭ টায়, কম দামে দুর্দান্ত ফিচার Flipkart Big Billion Days Sale 2026: অনেক কম দামে iPhone 17 থেকে iPhone 15 Oppo K14 Plus 5G ফোনের লঞ্চের তারিখ সহ দাম ফাঁস, থাকবে ৮০০০mAh ব্যাটারি