জয়েন করুন

Phone 1, Phone 2 ভুলে যান, Nothing Phone 3 আসছে নতুন Glyph Matrix এলইডি লাইট ডিজাইনের সাথে

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 20, 2025 12:21 PM

আগামী মাসের প্রথম দিন লঞ্চ হচ্ছে নাথিং-এর নতুন ফ্ল্যাগশিপ ফোন, Nothing Phone 3। কার্ল পেইয়ের সংস্থাটি ইতিমধ্যেই ডিভাইসটির কিছু মুখ্য ফিচার সামনে এনেছে। জানা গেছে এই স্মার্টফোনে Glyph Interface-এর পরিবর্তে একদম নতুন LED প্যাটার্ন দেখা যাবে। সংস্থার অফিসিয়াল X (আগে টুইটার) হ্যান্ডলে শেয়ার করা একটি ভিডিওতে দেখা গেছে, নতুন এই এলইডি ডিজাইনের নাম রাখা হয়েছে “Glyph Matrix”, যা একদমই Nothing Phone 1 ও 2-র তুলনায় ভিন্ন।

Nothing Phone 3 ফোনে থাকবে Glyph Matrix ডিজাইন

নার্থি ফোন ৩ ডিভাইসের নতুন Glyph Matrix সম্ভবত ফোনে আসা কল, ব্যাটারির চার্জ লেভেল, সময় এবং অন্যান্য নোটিফিকেশন অ্যানিমেশনের মাধ্যমে দেখাবে। এই এলইডি ম্যাট্রিক্স ফোনের পিছনের ডানদিকে ওপরের কোণে বসানো হয়েছে, যা দেখতে অনেকটাই গেমিং ডিভাইসের মতো হলেও সাধারণ ইউজারদের দিকেও নজর রেখেই ডিজাইন করা বলে মনে করা হচ্ছে।

Nothing Phone 3 সম্পর্কে এখন পর্যন্ত যা জানা গেছে

নার্থিং ফোন ৩ মডেলে পারফরম্যান্সের জন্য কোয়ালকমের নতুন স্ন্যাপড্রাগন ৮এস জেন ৪ চিপসেট ব্যবহার করা হবে। কোম্পানি জানিয়েছে, এই ফোনে পাঁচ বছর পর্যন্ত অ্যান্ড্রয়েড ওএস আপডেট এবং সাত বছর ধরে সিকিউরিটি প্যাচ পাওয়া যাবে।

এর আগে জানা গিয়েছিল যে, Nothing Phone 3 ডিভাইসে ফটোগ্রাফির জন্য পাওয়া যাবে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, যার মধ্যে থাকবে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর (OIS সহ) এবং একটি পেরিস্কোপ টেলিফটো লেন্স। ডিভাইসটি ৫,০০০ এমএএইচ -এর বেশি ক্যাপাসিটির ব্যাটারি সহ আসবে। এর সামনে ৬.৭৭ ইঞ্চি AMOLED প্যানেল দেখা যাবে।

দামের কথা বললে, ব্রিটেনে Nothing Phone 3 এর দাম রাখা হবে প্রায় ৮০০ পাউন্ড, অর্থাৎ ভারতীয় টাকায় প্রায় ৯০,০০০ টাকা।

আরও পড়ুন

OnePlus 16 আসছে ১৬৫Hz ডিসপ্লে ও ৯০০০mAh ব্যাটারির সাথে Poco F9 Ultra মডেলের দাম ফাঁস, ২০০ এমপি ক্যামেরা সহ থাকবে স্ন্যাপড্রাগন প্রসেসর Vivo T5 Pro 5G এর দাম ফের বাড়লো, কোন ভ্যারিয়েন্ট কত টাকায় কিনতে হবে OnePlus আনছে নতুন 4G বাজেট ফোন, সেপ্টেম্বরে ভারতে এন্ট্রি নিচ্ছে Samsung Galaxy S26 FE ফোনে চমক, থাকবে এক্সিনস ২৫০০ চিপ ও ৫০ মেগাপিক্সেল ক্যামেরা