জয়েন করুন

Nothing Phone (3) এর অফিসিয়াল রেন্ডার দেখে হতবাক অনেকেই, আসছে তিনটে ৫০ মেগাপিক্সেল ক্যামেরার সাথে

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 29, 2025 1:07 AM

আগামী ১ জুলাই ভারত সহ গ্লোবাল মার্কেটে লঞ্চ হবে Nothing Phone (3)। তার আগে আজ এর অফিশিয়াল রেন্ডার প্রকাশ্যে এল। নতুন রেন্ডার থেকে স্পষ্ট, এই ফোনের আগে ফাঁস হওয়া ছবিগুলি সঠিক নয়। যদিও অফিশিয়াল রেন্ডারে Nothing Phone (3) এর যে ডিজাইন দেখা গেছে, তা হতাশ করেছে অনেক ফ্যানকছ। ডিভাইসটির ডিজাইনে তেমন চমকপ্রদ কিছু চোখে পড়েনি।

Nothing Phone (3) এর ডিজাইন নিয়ে বিতর্ক

নার্থিং ফোন (৩) এর অফিসিয়াল রেন্ডারের দিকে চোখ দিলে প্রথমেই নজর কাড়ে এর ক্যামেরা সেটআপ। এতে তিনটি রিয়ার ক্যামেরা থাকবে, যেখানে প্রাইমারি সেন্সর, আল্ট্রাওয়াইড লেন্স এবং টেলিফটো লেন্স দেওয়া হবে। আর এখানেই শুরু হচ্ছে বিতর্ক। টেলিফটো ক্যামেরাটি বাকি দুই লেন্সের লাইন ছেড়ে একেবারে প্রান্তে ঠাঁই পেয়েছে, যা অনেকের কাছে অস্বস্তিকর লেগেছে।

এদিকে নার্থিং দাবি করছে, তারা ক্যামেরা বাম্প আগের চেয়ে ৭৪ শতাংশ কমিয়েছে। কিন্তু তারপরও প্রাইমারি সেন্সরটি যে যথেষ্ট উঁচু হয়ে থাকছে, তা রেন্ডারে স্পষ্ট।

স্বস্তির বিষয় এই যে, নাথিং ফোন (৩) মডেলে ট্রান্সপারেন্ট ব্যাকপ্যানেল স্টাইল বজায় থাকছে। তবে Glyph Lighting এর পরিবর্তে নতুন এই ফোনে “Glyph Matrix” ডট-ম্যাট্রিক্স ডিসপ্লে দেখা যাবে, যা বসানো হয়েছে ফোনের উপরের ডানদিকে।

স্ন্যাপড্রাগন প্রসেসর সহ লঞ্চ হবে Nothing Phone (3)

ইতিমধ্যেই নাথিং নিশ্চিত করেছে যে, তাদের আসন্ন স্মার্টফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮এস জেন ৪ চিপসেট ব্যবহার করা হবে। ডিভাইসটি ৫ বছর পর্যন্ত ওএস আপডেট এবং ৭ বছর পর্যন্ত সিকিউরিটি প্যাচ পাবে।

এই ফোনে থাকবে ৫০ মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স, অন্য দুই ক্যামেরাও হতে পারে ৫০ মেগাপিক্সেল রেজোলিউশনের। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫,১৫০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে, যা ১০০ ওয়াট ওয়্যার্ড ও ১৫ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে। এর সামনে দেখা যাবে ৬.৭ ইঞ্চি OLED, ফুল এইচডি প্লাস ডিসপ্লে।

Nothing Phone (3) কখন লঞ্চ হবে

নাথিং ফোন (৩) আগামী ১ জুলাই সন্ধ্যা ৬টায় (ভারতে রাত ১০.৩০টায়) আন্তর্জাতিক বাজারের পাশাপাশি ভারতে লঞ্চ হবে। এর দাম রাখা হবে ৮০ হাজার টাকার কাছাকাছি।

আরও পড়ুন

Samsung Galaxy A08 কম দামে ভারতে লঞ্চ হল, রয়েছে ৬০০০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা 20 হাজার টাকার কমে Motorola, Vivo, Realme, Poco ও Oppo-র সেরা ফোন Lava Virat Curve 5G এর প্রথম সেল আজ সন্ধ্যা ৭ টায়, কম দামে দুর্দান্ত ফিচার Flipkart Big Billion Days Sale 2026: অনেক কম দামে iPhone 17 থেকে iPhone 15 Oppo K14 Plus 5G ফোনের লঞ্চের তারিখ সহ দাম ফাঁস, থাকবে ৮০০০mAh ব্যাটারি