জয়েন করুন

২০২৫-এর সবচেয়ে আকর্ষণীয় ফোন হবে Nothing Phone 3, LED-র বদলে এবার ডট-ম্যাট্রিক্স ম্যাজিক

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 26, 2025 8:59 AM

২০২৫ সালে মোবাইল দুনিয়ায় শোরগোল ফেলে দিতে আসছে Nothing Phone 3। আসন্ন এই ফোনের ডিজাইন আর ফিচারে চমক থাকবে বলে ইতিমধ্যেই জানা গেছে। প্রকাশ্যে এসেছে যে আগের মতো শুধু LED নয়, নতুন মডেলে থাকবে একদম ভিন্ন কিছু অর্থাৎ Glyph Matrix নামে এক অভিনব ডট-ম্যাট্রিক্স ডিসপ্লে। এছাড়া Nothing Phone 3 এর পিছনের ডিজাইনে দেখা যাবে নতুনত্ব। যদিও কেবল ডিজাইন নয়, এর ফিচারও নজরকাড়া হবে বলে বিভিন্ন রিপোর্টে দাবি করা হয়েছে।

Nothing Phone 3 এর ক্যামেরা সহ অন্যান্য ফিচার

রিপোর্ট অনুযায়ী, নার্থিং ফোন ৩ মডেলে থাকবে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি সেন্সর হবে ৫০ মেগাপিক্সেল। এর সঙ্গে পাওয়া যাবে টেলিফটো লেন্স। ডিভাইসটি ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সহ আসবে।

এদিকে সংস্থার তরফে দাবি করা হয়েছে যে, নার্থিং ফোন ৩ পাঁচ বছর পর্যন্ত অ্যান্ড্রয়েড আপডেট এবং সাত বছর পর্যন্ত অ্যান্ড্রয়েড সিকিউরিটি আপডেট পাবে। তবে সবচেয়ে চমকপ্রদ বিষয় হল, আগের মডেলগুলির ট্রান্সপারেন্ট ব্যাক ডিজাইন নতুন মডেলে হয়তো বাদ পড়ছে। এই নিয়ে ফ্যানদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও, ব্র্যান্ডের তরফে এটি নিঃসন্দেহে একটি সাহসী পদক্ষেপ।

Nothing Phone 3 এর লঞ্চের তারিখ

নার্থিং-এর তরফে নিশ্চিত করা হয়েছে যে, ১ জুলাই, রাত ১০:৩০ মিনিটে (IST) শুরু হবে Phone 3 এর লঞ্চ ইভেন্ট। ইউটিউবে সংস্থার অফিসিয়াল চ্যানেল থেকে এই ইভেন্ট লাইভ দেখা যাবে। এই ইভেন্টেই Nothing Headphone 1-ও লঞ্চ করা হবে

Nothing Phone 3 এর সম্ভাব্য দাম

সোশ্যাল মিডিয়ায় ফাঁস হওয়া রিপোর্ট থেকে জানা গেছে, Nothing Phone 3 এর ভারতে দাম রাখা হবে ৫৫,০০০ – ৬৫,০০০ টাকা।

আরও পড়ুন

Samsung Galaxy A08 কম দামে ভারতে লঞ্চ হল, রয়েছে ৬০০০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা 20 হাজার টাকার কমে Motorola, Vivo, Realme, Poco ও Oppo-র সেরা ফোন Lava Virat Curve 5G এর প্রথম সেল আজ সন্ধ্যা ৭ টায়, কম দামে দুর্দান্ত ফিচার Flipkart Big Billion Days Sale 2026: অনেক কম দামে iPhone 17 থেকে iPhone 15 Oppo K14 Plus 5G ফোনের লঞ্চের তারিখ সহ দাম ফাঁস, থাকবে ৮০০০mAh ব্যাটারি