TRENDS ▸
Tech GupMobilesNothing Phone 3a Phone 3a Pro Receiving Latest Update Includes Essential Key Support Sup 26 03
Nothing Phone 3a Pro Receiving Latest Update

আগের থেকে ভালো হবে ক্যামেরা, Nothing Phone (3a) সিরিজের জন্য এল বিশেষ আপডেট

সুমন পাত্র, কলকাতা: Nothing স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য সুখবর। সংস্থাটি দুটি নতুন ফোনের জন্য আপডেট রোল আউট করেছে। এই দুই ডিভাইস হল Nothing Phone (3a) এবং Nothing Phone (3a) Pro। কোম্পানি এই দুই হ্যান্ডসেটের জন্য Nothing OS 3.1 আপডেট নিয়ে এসেছে।…

avatar
Written By : Suman Patra
Updated Now: March 26, 2025 4:07 PM

সুমন পাত্র, কলকাতা: Nothing স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য সুখবর। সংস্থাটি দুটি নতুন ফোনের জন্য আপডেট রোল আউট করেছে। এই দুই ডিভাইস হল Nothing Phone (3a) এবং Nothing Phone (3a) Pro। কোম্পানি এই দুই হ্যান্ডসেটের জন্য Nothing OS 3.1 আপডেট নিয়ে এসেছে। এই আপডেট ক্যামেরা সমস্যা, নতুন এআই ফিচার এবং সিস্টেম উন্নতি নিয়ে আসবে। আসুন কীভাবে নতুন আপডেট ডাউনলোড ও ইনস্টল করা যাবে।

Nothing Phone (3a) এবং Phone (3a) Pro ফোনে এল নতুন আপডেট

নার্থিং ফোন (৩এ) ও ফোন (৩এ) প্রো মডেলে আসা নতুন আপডেটে ক্যামেরা অ্যাপে অ্যাসেনশিয়াল-কী সাপোর্ট অন্তর্ভুক্ত করা হয়েছে। এলফলে হালকা প্রেসে ছবিতে টেক্সট নোট যোগ করা, আর দীর্ঘক্ষণ প্রেস করে ভয়েস মেমো রেকর্ড করা যাবে।

ক্যামেরা

নতুন আপডেট দুটি ডিভাইসের সেলফির লাল রঙের স্কিন টোন সঠিক করে, ইনডোর শটের জন্য হোয়াইট ব্যালেন্স উন্নত করে। জুম নিয়ন্ত্রণ করাও সহজ হয়ে গেছে। প্রো মডেলে ২x জুমে আরও কার্যকরী ফোকাস পাওয়া যাবে।

সিস্টেম

অলওয়েজ-অন ডিসপ্লে ট্রানজিশন এখন আগের থেকে বেশি স্মুথ হবে। আপডেটের মাধ্যমে কিছু বাগও ঠিক করা হয়েছে এবং সিস্টেমকে আরও শক্তিশালী করা হয়েছে

নতুন ফিচার

নতুন আপডেটের মাধ্যমে স্মার্ট কালেকশন, ফোকাসড সার্চ এবং ফ্লিপ টু রেকর্ডের মতো ফিচার যোগ হবে।

এভাবে আপডেট ইনস্টল করুন

জানিয়ে রাখি Nothing Phone (3a) এবং Phone (3a) Pro ফোনের জন্য আপডেট ধীরে ধীরে রোলআউট করা হচ্ছে। ইউজাররা ফোনের সেটিংস -> সিস্টেম -> সিস্টেম আপডেটে গিয়ে আপডেট এসেছে কিনা চেক করতে পারবেন।