জয়েন করুন

মাত্র ৫.৯ মিমি পুরু, বিশ্বের সবচেয়ে স্লিম ফোন Nubia Air Slim লঞ্চ হল, কম দামে ভরপুর ফিচার

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: September 6, 2025 9:57 PM

স্মার্টফোন ব্র্যান্ডগুলি এখন স্লিম ফোন বাজারে আনার প্রতিযোগিতায় নেমেছে। ইতিমধ্যেই বাজারে এসেছে Tecno Pova Slim, Galaxy S25 Edge এর মতো বেশ কয়েকটি ডিভাইস। আবার গতকাল IFA 2025 ইভেন্টে পর্দা সরানো হয়েছে Tecno Spark Slim মডেলের উপর থেকে। এছাড়া আগামী ৯ সেপ্টেম্বর লঞ্চ হতে চলেছে Apple এর সবচেয়ে স্লিম ফোন iPhone 17 Air। তবে তার আগে ZTE বিশ্ব বাজারে লঞ্চ করল Nubia Air Slim স্মার্টফোন। এটি মাত্র ৫.৯ মিমি পুরু। এছাড়াও এই ডিভাইসে আছে ৫০ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ সহ অনেক আকর্ষণীয় ফিচার।

Nubia Air Slim এর দাম ও উপলব্ধতা

Nubia Air Slim এর ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ২৭৯ ডলার (প্রায় ২৪,৫০০ টাকা)। এই মাসে ইউরোপে ফোনটি বিক্রির জন্য উপলব্ধ হবে। আর এই বছরের শেষের দিক থেকে দক্ষিণ-পূর্ব এশিয়া, লাতিন আমেরিকা সহ আরও অঞ্চলে পাওয়া যাবে। এটি টাইটানিয়াম ব্ল্যাক, টাইটানিয়াম ডেজার্ট এবং স্ট্রিমার ব্ল্যাক কালার অপশনে এসেছে।

Nubia Air Slim এর ফিচার ও স্পেসিফিকেশন

নুবিয়া এয়ার স্লিম এর সামনে দেখা যাবে ৬.৭৮ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, যার রেজোলিউশন ১.৫কে, পিক ব্রাইটনেস লেভেল ৪৫০০ নিটস, রিফ্রেশ রেট ১২০ হার্টজ এবং পিক্সেল ডেন্সিটি ৪৪০ পিপিআই। পারফরম্যান্সের জন্য এতে ইউনিসক টি৮৩০০ চিপসেট ও অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক অপারেটিং সিস্টেম উপস্থিত।

ফটোগ্রাফির জন্য Nubia Air Slim মডেলে ৫০ মেগাপিক্সেল AI ট্রিপল রিয়ার ক্যামেরা বর্তমান। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ২০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। এতে ৫০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। ডিভাইসটির ওজন ১৭২ গ্রাম।

Nubia Air Slim এর অন্যান্য বৈশিষ্ট্যের মধ্যে আছে আইপি৬৮ এবং আইপি৬৯ ধুলো ও জল প্রতিরোধী রেটিং, কর্নিং গরিলা গ্লাস ৭আই প্রোটেকশন, অ্যালুমিনিয়াম ফ্রেম, টেকসই এবং ড্রপ প্রতিরোধী বডি, ১২ জিবি ডায়নামিক র‍্যাম, এআই স্পোর্ট স্ন্যাপশট, ভিডিও অ্যান্টি-শেক, স্মার্ট এআই ক্যামেরা ফিচার। শুধু তাই নয়, ডিভাইসটি জেমিনি, এআই রিয়েল টাইম ট্রান্সলেট, এআই কনভার্সেশন ট্রান্সলেট, ডুয়াল মাইক এআই নয়েজ ক্যান্সেলেশন, হাইফাই ৪ ডিএসপি এবং আন্ডার-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ এসেছে।

আরও পড়ুন

Samsung Galaxy A08 কম দামে ভারতে লঞ্চ হল, রয়েছে ৬০০০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা 20 হাজার টাকার কমে Motorola, Vivo, Realme, Poco ও Oppo-র সেরা ফোন Lava Virat Curve 5G এর প্রথম সেল আজ সন্ধ্যা ৭ টায়, কম দামে দুর্দান্ত ফিচার Flipkart Big Billion Days Sale 2026: অনেক কম দামে iPhone 17 থেকে iPhone 15 Oppo K14 Plus 5G ফোনের লঞ্চের তারিখ সহ দাম ফাঁস, থাকবে ৮০০০mAh ব্যাটারি