TRENDS ▸
Tech GupMobilesOne Ui 8 Beta Update Coming Soon To Samsung Galaxy S24 S23 Fold 7 And More Samsung Devices
One UI 8 Beta Update

Samsung ফোন ব্যবহারকারীদের জন্য সুখবর, একাধিক ফোনে আসছে নতুন One UI 8 আপডেট

গতবার One UI 7 আপডেট নিয়ে প্রশ্নের সম্মুখীন হয়েছিলে স্যামসাং। ব্যবহারকারীদের অনেকেই বাগ আর সময়মতো আপডেট না পাওয়া নিয়ে অভিযোগ করেছিলেন। তবে এবার দৃশ্যপট বদলেছে, কারণ One UI 8 আপডেট নিয়ে Samsung অনেকটাই গুছিয়ে এগোচ্ছে। ইতিমধ্যেই নতুন এই কাস্টম ওএসের…

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 4, 2025 8:48 AM

গতবার One UI 7 আপডেট নিয়ে প্রশ্নের সম্মুখীন হয়েছিলে স্যামসাং। ব্যবহারকারীদের অনেকেই বাগ আর সময়মতো আপডেট না পাওয়া নিয়ে অভিযোগ করেছিলেন। তবে এবার দৃশ্যপট বদলেছে, কারণ One UI 8 আপডেট নিয়ে Samsung অনেকটাই গুছিয়ে এগোচ্ছে। ইতিমধ্যেই নতুন এই কাস্টম ওএসের বিটা প্রোগ্রাম শুরু হয়ে গেছে। আর এই পরীক্ষামূলক আপডেট প্রথম পেয়েছে নতুন ফ্ল্যাগশিপ সিরিজ Samsung Galaxy S25। এছাড়া শীঘ্রই অন্যান্য ডিভাইসের জন্য বিটা পোগ্রাম চালু করার তোড়জোড় শুরু হয়েছে।

Galaxy S24, S23 সিরিজেও আসছে One UI 8 বিটা আপডেট

টিপস্টার তরুণ ভাটস (@tarunvats33) জানিয়েছেন, Galaxy S24 সিরিজেও জুনের শেষের দিকে One UI 8 বিটা আপডেট পৌঁছাবে। যদিও, সেটা জুলাইয়ের শুরুও হতে পারে। আবার Galaxy S23 সিরিজের জন্য আপডেটটি হয়তো জুলাইয়ের শুরু বা মাঝামাঝি সময়ে পাওয়া যাবে।

যদিও স্যামসাং এখনও আনুষ্ঠানিকভাবে জানায়নি, তারা কবে কোন কোন ডিভাইসের জন্য One UI 8 বিটা রোল‌ আউট করবে। তবে টিপস্টারের দাবি সত্যি হলে, এবার অনেক দ্রুত আপডেট চলে আসবে। তবে গ্যালাক্সি S সিরিজের বাইরে অন্য ডিভাইসগুলির জন্য নতুন কাস্টম স্কিনের বিটা প্রোগ্রাম কবে চালু হবে, তা এখনও স্পষ্ট নয়।

শীঘ্রই আসছে One UI 8 এর স্টেবল ভার্সন

স্যামসাং অবশ্য এটুকু নিশ্চিত করেছে যে এই গ্রীষ্মেই One UI 8-এর স্টেবল ভার্সন চলে আসবে। পাশাপাশি Galaxy Z Fold 7 আর Galaxy Z Flip 7 সরাসরি One UI 8 অপারেটিং সিস্টেম সহ লঞ্চ হবে। যদিও এদের নির্দিষ্ট লঞ্চের তারিখ এখনো জানা যায়নি, তবে আমাদের ধারণা, নতুন ফোল্ডেবল ফোন দুটি জুলাইতেই আসতে পারে।