জয়েন করুন

সুপার পাওয়ার সেভিং মোড সহ OnePlus 10T 5G ফোনে এল নতুন OxygenOS 15 আপডেট

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 21, 2025 1:42 PM

ভারতে OnePlus 10T 5G ব্যবহারকারীদের জন্য সুখবর। সংস্থাটি এই ফোনের জন্য নতুন OxygenOS আপডেট রোল আউট করেছে, যার ভার্সন CPH2413_15.0.0.1002(EX01)। যদিও নয়া আপডেট একসঙ্গে সবাই পাবে না, বরং ধাপে ধাপে ব্যবহারকারীদের কাছে পৌঁছে যাবে। এই আপডেটের সাথে ২০২৫ সালের জুন মাসের অ্যান্ড্রয়েড সিকিউরিটি প্যাচ যুক্ত করা হয়েছে, ফলে OnePlus 10T 5G ফোনের সিস্টেম সিকিউরিটি জোরদার হবে।

OnePlus 10T 5G ফোনে OxygenOS 15 আপডেটের সুবিধা

অক্সিজেনওএস ১৫ আপডেটের মাধ্যমে ওয়ানপ্লাস ১০টি ৫জি ফোনে বেশ কয়েকটি দরকারি ফিচার যোগ হবে। এখন থেকে ব্যবহারকারীরা সরাসরি ম্যাক কম্পিউটারের সঙ্গে ফোন কানেক্ট করে ফাইল অ্যাকসেস ও ট্রান্সফার করতে পারবেন। আবার স্ক্রিন রেকর্ডিং ফিচারেও পরিবর্তন এসেছে। এখন থেকে পুরো স্ক্রিন না রেকর্ড করে নির্দিষ্ট একটি অংশ রেকর্ড করা যাবে।

এদিকে হোম স্ক্রিনে যোগ হয়েছে নতুন ক্লক উইজেট, যেখানে লোকাল টাইমের সঙ্গে থাকছে আবহাওয়ার আপডেট। এরসঙ্গে সুপার পাওয়ার সেভিং মোডেও এসেছে উন্নতি, যেখানে ডিফল্ট অ্যাপের তালিকা নতুনভাবে সাজানো হয়েছে এবং নতুন অ্যাপ সহজে যুক্ত করার যাবে।

OnePlus 10T 5G আসা নতুন আপডেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক

আমরা আগেই বলেছি,‌ নতুন এই আপডেট সবার ফোনে একসঙ্গে আসবে না। প্রথমে কিছু ব্যবহারকারীর জন্য রোল আউট করা হবে, তারপর ধাপে ধাপে অন্যদের কাছে পৌঁছবে। কারও যদি আপডেট ইনস্টল করতে গিয়ে কোনো সমস্যা হয়, তাহলে OnePlus Community অ্যাপে গিয়ে “Bug Report” সেকশনে রিপোর্ট করতে পারবেন। চাইলে *#800# ডায়াল করেও ফিডব্যাক টুল ব্যবহার করা যাবে।

আরও পড়ুন

Samsung Galaxy A08 কম দামে ভারতে লঞ্চ হল, রয়েছে ৬০০০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা 20 হাজার টাকার কমে Motorola, Vivo, Realme, Poco ও Oppo-র সেরা ফোন Lava Virat Curve 5G এর প্রথম সেল আজ সন্ধ্যা ৭ টায়, কম দামে দুর্দান্ত ফিচার Flipkart Big Billion Days Sale 2026: অনেক কম দামে iPhone 17 থেকে iPhone 15 Oppo K14 Plus 5G ফোনের লঞ্চের তারিখ সহ দাম ফাঁস, থাকবে ৮০০০mAh ব্যাটারি