জয়েন করুন

দামে বিশাল পতন, ১৯ হাজার টাকা ছাড়ে OnePlus 11 5G স্মার্টফোন, রয়েছে ৩২ এমপি টেলিফটো ক্যামেরা

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 24, 2025 8:00 PM

আপনি যদি OnePlus-এর ফ্যান হন এবং এই মুহূর্তে নতুন স্মার্টফোন কিনতে চান, তাহলে আপনার জন্য সুখবর। অ্যামাজন ইন্ডিয়ায় OnePlus 11 5G ডিভাইসটি আকর্ষণীয় অফার সহ পাওয়া যাচ্ছে। ফোনটি ২০২৩ সালে লঞ্চ হয়েছিল‌। সেই সময় এর ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ছিল ৫৬,৯৯৯ টাকা। কিন্তু এখন স্মার্টফোনটি ১৯ হাজার টাকা কমে, মাত্র ৩৭,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। OnePlus 11 5G এর বিশেষ বিশেষ ফিচারের মধ্যে আছে ১০০ ওয়াট ফাস্ট চার্জিং, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ ও স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর।

OnePlus 11 5G এর উপর অন্যান্য অফার

ইনস্ট্যান্ট ডিসকাউন্ট ছাড়াও ওয়ানপ্লাস ১১ ৫জি এর সাথে অন্যান্য অফার পাওয়া যাচ্ছে। যেমন আপনি চাইলে ১,১৩৯ টাকার ক্যাশব্যাকও পেতে পারেন, এর জন্য নির্দিষ্ট ব্যাঙ্কের ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করতে হবে। পাশাপাশি, পুরানো ফোন বদলে ৩৫,৫০০ টাকা পর্যন্ত ছাড় মিলতে পারে। তবে জানিয়ে রাখি যে, ফোনটির ১৬ জিবি র‌্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে কোনো ছাড় নেই। এখনও এই ভ্যারিয়েন্টটি ৬১,৯৯৯ টাকায় বিক্রি হচ্ছে।

OnePlus 11 5G এর স্পেসিফিকেশন ও ফিচার

ওয়ানপ্লাস ১১ ৫জি ডিভাইসে আছে ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। ফোনটি ৫০০০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে। এতে আছে ৬.৭ ইঞ্চি কোয়াড এইচডি প্লাস কনট্যুর AMOLED LTPO ডিসপ্লে, যার রেজোলিউশন ৩২১৬ x ১৪৪০ পিক্সেল, রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এই ডিসপ্লের সুরক্ষার জন্য গরিলা গ্লাস ভিক্টাস ব্যবহার করা হয়েছে।

ফটোগ্রাফির জন্য OnePlus 11 5G স্মার্টফোনের পিছনে তিনটি ক্যামেরা উপস্থিত। এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৪৮ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স এবং ৩২ মেগাপিক্সেল টেলিফটো লেন্স। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।

পারফরম্যান্সের জন্য এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর ব্যবহার করা হয়েছে, যা যথেষ্ট শক্তিশালী প্রসেসর। সিকিউরিটির জন্য এতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ। সাউন্ডের জন্য এতে ডলবি অ্যাটমস সাপোর্ট সহ স্টেরিও স্পিকার রয়েছে।

আরও পড়ুন

Samsung Galaxy A08 কম দামে ভারতে লঞ্চ হল, রয়েছে ৬০০০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা 20 হাজার টাকার কমে Motorola, Vivo, Realme, Poco ও Oppo-র সেরা ফোন Lava Virat Curve 5G এর প্রথম সেল আজ সন্ধ্যা ৭ টায়, কম দামে দুর্দান্ত ফিচার Flipkart Big Billion Days Sale 2026: অনেক কম দামে iPhone 17 থেকে iPhone 15 Oppo K14 Plus 5G ফোনের লঞ্চের তারিখ সহ দাম ফাঁস, থাকবে ৮০০০mAh ব্যাটারি