TRENDS ▸
Tech GupMobilesOneplus 13 Ace 5 Receiving Coloros 15 0 0 831 New Update Changelog
OnePlus 13 ColorOS 15.0.0.831 Update

OnePlus 13 ও Ace 5 ফোন ব্যবহারকারীদের জন্য সুখবর, চলে এল বড় ColorOS 15 আপডেট

OnePlus 13 এবং Ace 5 ব্যবহারকারীদের জন্য সুখবর। এই দুই ডিভাইসে এসেছে ColorOS 15.0.0.831 আপডেট। আপাতত চীনে এই আপডেট রোল আউট করা হয়েছে। ওয়ানপ্লাস কমিউনিটির ৪২তম সাপ্তাহিক ভার্সন আপগ্রেড পোস্টে এই আপডেটের কথা ঘোষণা করা হয়েছে। নয়া এই আপডেট শুধু…

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 24, 2025 9:01 PM

OnePlus 13 এবং Ace 5 ব্যবহারকারীদের জন্য সুখবর। এই দুই ডিভাইসে এসেছে ColorOS 15.0.0.831 আপডেট। আপাতত চীনে এই আপডেট রোল আউট করা হয়েছে। ওয়ানপ্লাস কমিউনিটির ৪২তম সাপ্তাহিক ভার্সন আপগ্রেড পোস্টে এই আপডেটের কথা ঘোষণা করা হয়েছে। নয়া এই আপডেট শুধু কসমেটিক পরিবর্তন নয়, বরং ফোনের কাজের গতি, গেমিং অভিজ্ঞতা, এবং ব্যবহারযোগ্যতা বাড়াবে। আসুন OnePlus 13 এবং Ace 5 এর নতুন আপডেট সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

ColorOS 15.0.0.831 আপডেটে কি থাকছে?

নতুন কালারওএস ১৫ আপডেটের সবচেয়ে নজরকাড়া ফিচার হল- রিমোট ডেস্কটপ কন্ট্রোল। এর মাধ্যমে ফোন থেকেই উইন্ডোজ কম্পিউটারকে নিয়ন্ত্রণ করা যাবে, ফাইল খোলা, স্ক্রিনে কাজ করা যাবে।

ওয়ানপ্লাস ১৩ মডেলের জন্য এসেছে নতুন এক ডিভাইস-টু-ডিভাইস কানেকশন ফিচার, যেটা Wi-Fi টগল অন না করেও কাজ করে। এদিকে গেমারদের জন্য এসেছে ‘Game Camera’ ফিচার। এর ফলে গেম চলাকালীন একটা ক্লিকে রিক্যাপ, স্ক্রিনশট নেওয়া যাবে।

নতুন আপডেটের মাধ্যমে UI-তেও বেশ কিছু পরিবর্তন আসবে। ফিঙ্গারপ্রিন্ট আনলকের ভিজ্যুয়াল, কিবোর্ড লেআউট, আর নোটিফিকেশন স্ট্যাকিং, সব কিছুতেই নতুনত্বের ছোঁয়া দেখা যাবে।

পারফরম্যান্স ও সুরক্ষা বাড়বে

নতুন আপডেট আসার পর OnePlus 13 এবং Ace 5 ফোনে অ্যাপ লক করে রাখা, সেটিংসে ভুল বানানে সার্চ করা ইত্যাদি সুবিধা পাওয়া যাবে। এই আপডেটের সাথে জুন ২০২৫-এর অ্যান্ড্রয়েড সিকিউরিটি প্যাচও যুক্ত করা হয়েছে।