জয়েন করুন

পুরো ৫০০০ টাকা ডিসকাউন্ট, ৫০+৫০+৫০ মেগাপিক্সেল ক্যামেরার OnePlus 13 সস্তায় বাড়ি নিয়ে যান

avatar
Written By : Suman Patra
Updated Now: March 25, 2025 7:42 AM

সুমন পাত্র, কলকাতা: ওয়ানপ্লাসের সবচেয়ে শক্তিশালী স্মার্টফোন কম দামে কেনার সুযোগ। ই-কমার্স সাইট অ্যামাজন এই ফোনের উপর দুর্দান্ত ডিলের ঘোষণা করেছে। এই ডিভাইসের নাম OnePlus 13। স্মার্টফোনটি ৫ হাজার টাকা সস্তায় কেনা যাবে। আবার এটি নো কস্ট ইএমআই সহ বাড়ি নিয়ে যাওয়া যাবে। আসুন ডিভাইসটির উপর কি কি অফার রয়েছে দেখে নেওয়া যাক।

OnePlus 13 এর দাম ও অফার

ওয়ানপ্লাস ১৩ ফোনের ১২ জিবি র‌্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট Amazon থেকে ৪ শতাংশ ডিসকাউন্টে ৬৯,৯৯৮ টাকায় কেনা যাবে। এর সাথে লোভনীয় ব্যাঙ্ক কার্ড ডিসকাউন্ট পাওয়া যাবে।

আজ্ঞে হ্যাঁ! নির্বাচিত ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে ৫,০০০ টাকা ছাড় মিলছে। এটি ১২ মাসের নো কস্ট ইএমআই অফার সহ বাড়ি নিয়ে যাওয়া যাবে। এছাড়া ফোনটির ইএমআই শুরু হবে ৩,৩৯৪ টাকা থেকে।

OnePlus 13 এর স্পেসিফিকেশন ও ফিচার

ওয়ানপ্লাস ১৩ ফোনে ৬.৮২ ইঞ্চি AMOLED ডিসপ্লে আছে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। ডিসপ্লের রেজোলিউশন ৩১৬৮×১৪৪০ পিক্সেল। পারফরম্যান্সের জন্য এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর ব্যবহার করা হয়েছে। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক অক্সিজেনওএস ১৫ কাস্টম স্কিনে চলবে। কোম্পানি এই ফোনের সাথে ৪ বছর পর্যন্ত ওএস আপডেট এবং ৬ বছর পর্যন্ত সিকিউরিটি প্যাচ আপডেট দেবে।

OnePlus 13 ফোনে ফটোগ্রাফির জন্য ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ উপস্থিত। এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেল Sony LYT-808 প্রাইমারি সেন্সর, ৫০ মেগাপিক্সেল Sony LYT-600 টেলিফটো সেন্সর এবং ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড সেন্সর। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৬০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

আরও পড়ুন

Samsung Galaxy A08 কম দামে ভারতে লঞ্চ হল, রয়েছে ৬০০০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা 20 হাজার টাকার কমে Motorola, Vivo, Realme, Poco ও Oppo-র সেরা ফোন Lava Virat Curve 5G এর প্রথম সেল আজ সন্ধ্যা ৭ টায়, কম দামে দুর্দান্ত ফিচার Flipkart Big Billion Days Sale 2026: অনেক কম দামে iPhone 17 থেকে iPhone 15 Oppo K14 Plus 5G ফোনের লঞ্চের তারিখ সহ দাম ফাঁস, থাকবে ৮০০০mAh ব্যাটারি