জয়েন করুন

OnePlus 13s আসার আগে দাম কমলো OnePlus 13R স্মার্টফোনের, সনি ক্যামেরা সহ রয়েছে দুর্দান্ত ফিচার

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: May 27, 2025 3:33 PM

ওয়ানপ্লাস শীঘ্রই লঞ্চ করতে চলেছে ওয়ানপ্লাস ১৩ সিরিজের নতুন স্মার্টফোন OnePlus 13s। কয়েক সপ্তাহের মধ্যে ডিভাইসটি বাজারে আসবে। তবে তার আগে সিরিজের OnePlus 13R মডেলটি লোভনীয় অফারে পাওয়া যাচ্ছে। সাধারণত ওয়ানপ্লাস তাদের প্রিমিয়াম ফোনে খুব বেশি ছাড় দেয় না, কিন্তু এই ফোনটি এখন Amazon-এ উল্লেখযোগ্য ডিসকাউন্টসহ বিক্রি হচ্ছে। তাই আপনি যদি এই মুহূর্তে কোনো ফ্ল্যাগশিপ স্মার্টফোন কিনতে চান তাহলে OnePlus 13R কিনতে পারেন।

OnePlus 13R এর দাম ও অফার

অ্যামাজনে এখন ওয়ানপ্লাস ১৩আর ডিভাইসের ১২ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি ডিসকাউন্ট সহ ৪২,৯৯৯ টাকায় তালিকাভুক্ত। আবার অতিরিক্ত অফার হিসাবে ব্যাঙ্ক কার্ড অফার রয়েছে। নির্বাচিত ব্যাঙ্কের কার্ডে ৩,০০০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে। এছাড়া পুরানো ফোন এক্সচেঞ্জ করলে সর্বোচ্চ ৪০,৮৪৮ টাকা পর্যন্ত ডিসকাউন্ট মিলতে পারে। ফোনটি দুটি কালারে পাওয়া যাচ্ছে – নেবুলা নোয়্যার ও অ্যাস্ট্রাল ট্রেইল।

OnePlus 13R এর স্পেসিফিকেশন ও ফিচার

ওয়ানপ্লাস ১৩আর এর সামনে দেখা যাবে ৬.৭৮ ইঞ্চি LTPO AMOLED ডিসপ্লে, যার রেজোলিউশন ১.৫কে এবং রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এই ডিসপ্লে ৪৫০০ নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস অফার করে। এতে AI ফিচার এবং AI-রেডি ইন্টেলিজেন্ট সার্চ ব্যবস্থা উপস্থিত। আর পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৬০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৮০ ওয়াট সুপারভুক ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

পারফরম্যান্সের জন্য OnePlus 13R স্মার্টফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক অক্সিজেন ওএস ১৫ কাস্টম স্কিনে চলে। ফটোগ্রাফির জন্য এতে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান।

এই ক্যামেরাগুলো হল ৫০ মেগাপিক্সেল Sony LYT-700 প্রাইমারি সেন্সর, ৫০ মেগাপিক্সেল টেলিফটো লেন্স (২এক্স অপটিক্যাল জুম) এবং ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স। সেলফি এবং ভিডিও কলে জন্য পাওয়া যাবে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

আরও পড়ুন

OnePlus 16 আসছে ১৬৫Hz ডিসপ্লে ও ৯০০০mAh ব্যাটারির সাথে Poco F9 Ultra মডেলের দাম ফাঁস, ২০০ এমপি ক্যামেরা সহ থাকবে স্ন্যাপড্রাগন প্রসেসর Vivo T5 Pro 5G এর দাম ফের বাড়লো, কোন ভ্যারিয়েন্ট কত টাকায় কিনতে হবে OnePlus আনছে নতুন 4G বাজেট ফোন, সেপ্টেম্বরে ভারতে এন্ট্রি নিচ্ছে Samsung Galaxy S26 FE ফোনে চমক, থাকবে এক্সিনস ২৫০০ চিপ ও ৫০ মেগাপিক্সেল ক্যামেরা