জয়েন করুন

OnePlus 13s লঞ্চের আগে দাম কমলো OnePlus 13R মডেলের, সুযোগ একেবারে হাতছাড়া করবেন না

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 5, 2025 12:20 PM

OnePlus 13s আজ দুপুর ১২টায় ভারতে লঞ্চ হতে চলেছে।এই ডিভাইসে শক্তিশালী ব্যাটারি, সেরা ক্যামেরা ও দুর্দান্ত ফিচার পাওয়া যাবে। এদিকে নতুন ফোন আনার আগে ওয়ানপ্লাস পুরানো মডেলগুলির দাম কমাতে শুরু করেছে। OnePlus 13R ডিভাইসটি এখন সস্তায় কেনার সুযোগ রয়েছে। যারা অনেকদিন ধরেই ভালো একটা ফোন কিনতে চাইছেন কিন্তু বাজেট কম, তাদের জন্য এটা ভালো সুযোগ।

OnePlus 13R সস্তায় কেনার সুযোগ

ওয়ানপ্লাস ১৩আর ফোনটি জানুয়ারি ২০২৫-এ বাজারে এসেছিল, যার দাম শুরু হয়েছিল ৪২,৯৯৯ টাকা থেকে। তবে এখন ফ্লিপকার্টে এটি পাওয়া যাচ্ছে ৩৯,৬৮৩ টাকায়। আবার ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করে পেমেন্ট করলে ৫ শতাংশ ক্যাশব্যাক মিলবে।

তবে জানিয়ে রাখি, ফ্লিপকার্টে এই মুহূর্তে ওয়ানপ্লাস ১৩আর এর উপর কোনও এক্সচেঞ্জ অফার দিচ্ছে না। যদি কেউ পুরোনো ফোন দিয়ে ছাড় পেতে চান, তাহলে Amazon বা Reliance Digital-এ ঢুঁ মারতে পারেন।

OnePlus 13R-এর ফিচার ও স্পেসিফিকেশন

ওয়ানপ্লাস ১৩আর ডিভাইসে আছে ৬.৭৮ ইঞ্চি LTPO ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ, পিক ব্রাইটনেস লেভেল ৪৫০০ নিটস। স্ক্রিন প্রোটেকশনের জন্য কর্নিং গরিলা গ্লাস ৭আই ব্যবহার করা হয়েছে। এতে Aqua Touch 2.0 প্রযুক্তি উপস্থিত, ফলে জল হাতেও স্ক্রিন কাজ করবে।

পারফরম্যান্সের জন্য OnePlus 13R স্মার্টফোনে দেওয়া হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ চিপসেট। এই ডিভাইসে বড় ভলিউমের ভ্যাপার চেম্বার থাকার কারণে ফোন অতিরিক্ত গরম হবে না। ফটোগ্রাফির জন্য এতে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেল OIS সহ LYT-700 সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স এবং ৫০ মেগাপিক্সেল টেলিফোটো লেন্স। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য পাওয়া যাবে ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৬০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। ফোনটি অক্সিজেনওএস ১৫ কাস্টম স্কিনে চলে এবং এতে চার বছর ধরে ওএস আপডেট ও ছয় বছর ধরে সিকিউরিটি প্যাচ পাওয়া যাবে।

আরও পড়ুন

OnePlus 16 আসছে ১৬৫Hz ডিসপ্লে ও ৯০০০mAh ব্যাটারির সাথে Poco F9 Ultra মডেলের দাম ফাঁস, ২০০ এমপি ক্যামেরা সহ থাকবে স্ন্যাপড্রাগন প্রসেসর Vivo T5 Pro 5G এর দাম ফের বাড়লো, কোন ভ্যারিয়েন্ট কত টাকায় কিনতে হবে OnePlus আনছে নতুন 4G বাজেট ফোন, সেপ্টেম্বরে ভারতে এন্ট্রি নিচ্ছে Samsung Galaxy S26 FE ফোনে চমক, থাকবে এক্সিনস ২৫০০ চিপ ও ৫০ মেগাপিক্সেল ক্যামেরা