জয়েন করুন

11 হাজার টাকা লাভ, OnePlus 13R ফ্ল্যাগশিপ ফোন কিনুন সস্তায়, বিনামূল্যে ইয়ারবাডস

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 20, 2025 11:18 AM

যারা নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন খোঁজ করছেন, কিন্তু খুব খরচ করতে চান না, তাদের জন্য দারুণ সুযোগ। OnePlus 13R এখন আকর্ষণীয় অফার সহ পাওয়া যাচ্ছে। ওয়ানপ্লাস সামার সেলে এই ফোনটি কেনার সময় ICICI ব্যাঙ্ক-সহ কিছু নির্দিষ্ট ব্যাঙ্কের কার্ড ব্যবহার করলে ৩,০০০ টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট মিলছে। এরপর ডিভাইসটি ৩৯,৯৯৯ টাকায় কেনা যাবে।

তবে অফার এখানেই শেষ নয়। OnePlus 13R স্মার্টফোনের সাথে ক্রেতারা বিনামূল্যে OnePlus Buds 3 ইয়ারবাডস পাবে, যার দাম ৪,৫৯৯ টাকা। অর্থাৎ, সব মিলিয়ে প্রায় ৭,৫০০ টাকার মতো বাঁচানো সম্ভব। তবে মনে রাখবেন যে অফারটি সীমিত সময়ের জন্য এবং স্টক ফুরিয়ে গেলে আর সুযোগ পাওয়া যাবে না।

কোথা থেকে কিনবেন‌ OnePlus 13R

ওয়ানপ্লাস ১৩আর পাওয়া যাচ্ছে অনলাইনে OnePlus.in, Amazon, Flipkart, Myntra থেকে। আবার অফলাইনে আপনি OnePlus Experience Store এবং Croma, Reliance Digital, Vijay Sales, Bajaj Electronics থেকে ডিভাইসটি ক্রয় করতে পারবেন। এই স্টোরগুলিতে ৪,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস এবং নো-কস্ট ইএমআই এর সুবিধাও আছে।

OnePlus 13R স্মার্টফোনের বিশেষত্ব

ওয়ানপ্লাস ১৩আর ডিভাইসের সামনে আছে ৬.৭৮ ইঞ্চি ১.৫কে LTPO AMOLED ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এই ডিসপ্লে ডলবি ভিশন সাপোর্ট করে। পারফরম্যান্সের জন্য এতে পাওয়া যাবে স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ চিপসেট, যার সঙ্গে ১২ জিবি র‌্যাম এবং ২৫৬ জিবি UFS 4.0 স্টোরেজ যুক্ত রয়েছে।

ফোনটি ৬,০০০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে, যা মাত্র ২০ মিনিটে ১% থেকে ৫০% পর্যন্ত চার্জ হয়। ফটোগ্রাফির জন্য এর পিছনে পাওয়া যাবে দুটি ৫০ মেগাপিক্সেল ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড সেন্সর। আর সামনে রয়েছে ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। ডিভাইসটি IP65 রেটিং সহ এসেছে, ফলে জল এবং ধুলো প্রতিরোধ করবে।

আরও পড়ুন

Lava Bold N1 5G ফোনের নতুন 6GB RAM ভ্যারিয়েন্ট ভারতে লঞ্চ হল, দাম কম Poco C81 ও Poco C81x কম দামে ভারতে লঞ্চ হল, ৬৩০০mAh ব্যাটারি সহ রয়েছে 120Hz ডিসপ্লে সস্তা Ai+ Nova 2 5G ফোনের সেল আজ, কবে থেকে কেনা যাবে Nova 2 Ultra 5G Samsung Galaxy Z Fold 7: হঠাৎ দাম বাড়ল স্যামসাংয়ের ফোল্ডেবল ফোনের iPhone 18 Price in India: এবার দেরিতে আসবে আইফোন ১৮? দাম কত থাকবে