জয়েন করুন

শুরু হল OnePlus 13s-এর প্রথম সেল, ১০ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট সহ বিনামূল্যে পাওয়া যাবে Earbuds

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 12, 2025 2:29 PM

সদ্য বাজারে আসা OnePlus 13s কেনার জন্য যারা অপেক্ষা করছিলেন তাদের জন্য সুখবর। আজ অর্থাৎ ১২ জুন ২০২৫ থেকে ফোনটির প্রথম সেল শুরু হয়েছে। এটি অনলাইনে Amazon.in, OnePlus.in ছাড়াও বড় বড় অফলাইন স্টোর‌ থেকে কেনা যাবে। প্রথম সেলে OnePlus 13s সর্বোচ্চ ১০,০০০ টাকার ছাড়ে কেনা যাবে, যার মধ্যে রয়েছে ব্যাঙ্ক ডিসকাউন্ট ও এক্সচেঞ্জ বোনাস। আবার আগে অর্ডারের ভিত্তিতে বিনামূল্যে OnePlus Nord Buds 3 পাওয়া যাবে।

OnePlus 13s এর দাম ও অফার

ওয়ানপ্লাস ১৩এস এর ১২ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৫৪,৯৯৯ টাকা রাখা হয়েছে। আর ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট কেনা যাবে ৫৯,৯৯৯ টাকায়। লঞ্চ অফার হিসেবে SBI ব্যাঙ্কের ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করলে ৫,০০০ টাকা ছাড় পাওয়া যাবে। এছাড়াও পুরনো ফোন এক্সচেঞ্জ করলেও পাওয়া যাবে অতিরিক্ত ৫,০০০ টাকা পর্যন্ত বোনাস।

OnePlus 13s এর ফিচার ও স্পেসিফিকেশন

ওয়ানপ্লাস ১৩এস স্মার্টফোনে আছে ৬.৩২-ইঞ্চি ১.৫কে এলটিপিও AMOLED ডিসপ্লে, যার রেজোলিউশন ২৬৪০ x ১২১৬ পিক্সেল, রিফ্রেশ রেট ১২০ হার্টজ, পিক ব্রাইটনেস ১৬০০ নিটস। পারফরম্যান্সের জন্য এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর দেওয়া হয়েছে। ফোনটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক অপারেটিং সিস্টেমে চলে। সিকিউরিটির জন্য এতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার উপস্থিত।

ক্যামেরা বিভাগের কথা বলে, OnePlus 13s ডিভাইসে দেওয়া হয়েছে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার সেন্সর ও ৫০ মেগাপিক্সেল টেলিফটো লেন্স। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫,৮৫০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৮০ ওয়াট SUPERVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

আরও পড়ুন

Samsung Galaxy A08 কম দামে ভারতে লঞ্চ হল, রয়েছে ৬০০০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা 20 হাজার টাকার কমে Motorola, Vivo, Realme, Poco ও Oppo-র সেরা ফোন Lava Virat Curve 5G এর প্রথম সেল আজ সন্ধ্যা ৭ টায়, কম দামে দুর্দান্ত ফিচার Flipkart Big Billion Days Sale 2026: অনেক কম দামে iPhone 17 থেকে iPhone 15 Oppo K14 Plus 5G ফোনের লঞ্চের তারিখ সহ দাম ফাঁস, থাকবে ৮০০০mAh ব্যাটারি