TRENDS ▸
Tech GupMobilesOneplus 13s Launch Today In India Expected Price Specifications Livestream Details
OnePlus 13s Launch Today in India

আজ লঞ্চ হচ্ছে OnePlus 13s, দুর্ধর্ষ ক্যামেরা সহ থাকবে শক্তিশালী ব্যাটারি ও Plus Key বাটন

আজ ৫ জুন বৃহস্পতিবার ভারতে লঞ্চ হতে চলেছে OnePlus 13s। গতকাল ব্র্যান্ডটি তাদের অফিসিয়াল X (আগে টুইটার) অ্যাকাউন্ট থেকে ঘোষণা করে, আজ দুপুর ১২টা থেকে এই নতুন ফ্ল্যাগশিপ ফোনের লঞ্চ ইভেন্ট শুরু হবে। ইতিমধ্যেই ডিভাইসটির জন্য অ্যামাজন সহ কোম্পানির অফিসিয়াল…

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 5, 2025 11:12 AM

আজ ৫ জুন বৃহস্পতিবার ভারতে লঞ্চ হতে চলেছে OnePlus 13s। গতকাল ব্র্যান্ডটি তাদের অফিসিয়াল X (আগে টুইটার) অ্যাকাউন্ট থেকে ঘোষণা করে, আজ দুপুর ১২টা থেকে এই নতুন ফ্ল্যাগশিপ ফোনের লঞ্চ ইভেন্ট শুরু হবে। ইতিমধ্যেই ডিভাইসটির জন্য অ্যামাজন সহ কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে একটি মাইক্রোসাইট তৈরি করা হয়েছে, এখান থেকে এর বিভিন্ন তথ্য সামনে এসেছে। আসুন OnePlus 13s এর সম্ভাব্য দাম ও ফিচার জেনে নেওয়া যাক।

OnePlus 13s এর লঞ্চ ইভেন্ট কীভাবে দেখা যাবে

আজ দুপুর ১২টা থেকে ওয়ানপ্লাস ১৩এস-এর লঞ্চ ইভেন্ট সরাসরি দেখা যাবে ওয়ানপ্লাস-এর অফিসিয়াল ওয়েবসাইট (oneplus.in), ইউটিউব চ্যানেল এবং X অ্যাকাউন্ট থেকে।

OnePlus 13s এর দাম ও কালার অপশন

ওয়ানপ্লাস ১৩এস তিনটি রঙে পাওয়া যাবে সাটিন পিঙ্ক, গ্রিন সিল্ক আর ব্ল্যাক ভ্যালভেট। এর দাম এখনো নিশ্চিত করা হয়নি, তবে রিপোর্ট অনুযায়ী, এর বেস ভ্যারিয়েন্টের মূল্য ধার্য করা হতে পারে ৫৪,৯৯৯ টাকা। বিভিন্ন অফারের মাধ্যমে এই দাম কমে ৪৯,৯৯৯ টাকা হতে পারে। তবে সঠিক দাম জানার জন্য দুপুরের ইভেন্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে।

কী থাকছে OnePlus 13s ফোনে

ওয়ানপ্লাস ১৩এস স্মার্টফোনে ৬.৩২ ইঞ্চি ১.৫কে ফ্ল্যাট OLED ডিসপ্লে থাকবে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ১৬০০ নিটস পর্যন্ত ব্রাইটনেস সাপোর্ট করবে। এই ডিসপ্লে ওপ্পো-র Crystal Shield গ্লাস দিয়ে সুরক্ষিত থাকবে। পারফরম্যান্সের জন্য এতে স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেট ব্যবহার করা হবে, সাথে থাকবে UFS 4.0 স্টোরেজ। পাওয়ার ব্যাকআপের জন্য দেওয়া হবে ৬২৬০ এমএএইচ ক্যাপাসিটির বড় ব্যাটারি, যা ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

OnePlus 13s মেটাল ফ্রেম সহ আসবে, সাথে থাকবে IP65 রেটিং, ইনফ্রারেড ব্লাস্টার ও ডুয়াল স্পিকার সিস্টেম। এটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক অক্সিজেন ওএস ১৫ কাস্টম স্কিনে চলবে। কোম্পানি জানিয়েছে, ফোনটি চার বছর পর্যন্ত OS আপডেট ও পাঁচ বছর পর্যন্ত সিকিউরিটি আপডেট পাবে।

এতে থাকবে নতুন Plus Key, যেটি দিয়ে সাইলেন্ট মোড, স্ক্রিনশট নেওয়া, এমনকি কিছু AI ফিচারও ব্যবহার করা যাবে। ফটোগ্রাফির জন্য OnePlus 13s ফোনে থাকছে ৫০ মেগাপিক্সেল IMX906 প্রাইমারি সেন্সর (OIS সহ) ও ৫০ মেগাপিক্সেল ২x টেলিফটো লেন্স। সেলফির জন্য সামনে পাওয়া যাবে ৩২ মেগাপিক্সেল ক্যামেরা।