জয়েন করুন

OnePlus 13s কেনার জন্য হুড়োহুড়ি, বিক্রির প্রথম দিনেই রেকর্ড, বিনামূল্যে Nord Buds 3 ইয়ারবাড

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 11, 2025 11:19 PM

কয়েকদিন আগে ভারতে লঞ্চ হয়েছে OnePlus 13s। এরই মধ্যে ডিভাইসটি রেকর্ডবুকে নাম তুলে ফেলেছে। ওয়ানপ্লাস গতকাল অর্থাৎ ১০ই জুন অফিসিয়াল X (টুইটার) হ্যান্ডেল থেকে জানিয়েছে, OnePlus 13s এখন Amazon.in-এ ৪০ হাজার টাকার বেশি মূল্যের ফোনের মধ্যে সবচেয়ে বেশি প্রি-বুক হওয়া ডিভাইস হয়ে উঠেছে। অর্থাৎ চলতি বছরের জুন পর্যন্ত প্রিমিয়াম সেগমেন্টে সবচেয়ে বেশি প্রি-অর্ডার হয়েছে এই স্মার্টফোনটি।

OnePlus 13s এর দাম ও অফার

ওয়ানপ্লাস ১৩এস-এর ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৫৪,৯৯৯ টাকা। আর ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ধার্য করা ৫৯,৯৯৯ টাকা। সেল অফার হিসেবে SBI কার্ড ব্যবহারকারীরা পাবেন ৫,০০০ টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট।

এছাড়া, “আগে আসো আগে পাও” অফারের আওতায় কেউ কেউ ওয়ানপ্লাস ১৩এস এর সাথে একেবারে বিনামূল্যে পেয়ে যেতে পারেন OnePlus Nord Buds 3।

ফিচারেও পিছিয়ে নয় OnePlus 13s

ওয়ানপ্লাস ১৩এস ফোনে আছে ৬.৩২ ইঞ্চি ১.৫কে LTPO AMOLED ডিসপ্লে, যার রেজোলিউশন ২৬৪০ x ১২১৬ পিক্সেল। এই ডিসপ্লে ১২০ হার্টজ রিফ্রেশ রেট ও ১৬০০ নিটস পর্যন্ত ব্রাইটনেস সাপোর্ট করে। এটি স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর দ্বারা চালিত।

ফটোগ্রাফির জন্য OnePlus 13s এর পিছনে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং ৫০ মেগাপিক্সেল ২x টেলিফটো ক্যামেরা সহ ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ উপস্থিত। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫,৮৫০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৮০ ওয়াট SUPERVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

আরও পড়ুন

OnePlus 16 আসছে ১৬৫Hz ডিসপ্লে ও ৯০০০mAh ব্যাটারির সাথে Poco F9 Ultra মডেলের দাম ফাঁস, ২০০ এমপি ক্যামেরা সহ থাকবে স্ন্যাপড্রাগন প্রসেসর Vivo T5 Pro 5G এর দাম ফের বাড়লো, কোন ভ্যারিয়েন্ট কত টাকায় কিনতে হবে OnePlus আনছে নতুন 4G বাজেট ফোন, সেপ্টেম্বরে ভারতে এন্ট্রি নিচ্ছে Samsung Galaxy S26 FE ফোনে চমক, থাকবে এক্সিনস ২৫০০ চিপ ও ৫০ মেগাপিক্সেল ক্যামেরা