জয়েন করুন

দুর্দান্ত ফিচারের OnePlus 13s কিনতে কত টাকা খরচ হবে, লঞ্চের আগেই দাম ফাঁস

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: May 30, 2025 12:14 PM

ওয়ানপ্লাস ভারতে একটি নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে, যার নাম OnePlus 13s। এটি একটি কমপ্যাক্ট ফ্ল্যাগশিপ ফোন হবে। চীনে এই ডিভাইসটি OnePlus 13T নামে লঞ্চ হয়েছিল। ফলে এর স্পেসিফিকেশন ও ফিচার সম্পর্কে আমাদের ধারণা রয়েছে। আজ আবার জনপ্রিয় টিপস্টার যোগেশ ব্রার 91Mobiles-কে OnePlus 13s এর ভারতে কত দাম রাখা হবে তা জানিয়েছেন।

OnePlus 13s এর ভারতে দাম

টিপস্টারের দাবি, ভারতে ওয়ানপ্লাস ১৩এস এর দাম প্রায় ৫৫,০০০ টাকা রাখা হবে, যা প্রায় ৬৪৩ মার্কিন ডলারের সমান। যদিও এই দাম আনুমানিক, কারণ টিপস্টার ফোনটির র‍্যাম ও স্টোরেজ কনফিগারেশন নিয়ে কোনো তথ্য দিতে পারেননি। তবে ওয়ানপ্লাস ইতিমধ্যেই নিশ্চিত করেছে যে, স্মার্টফোনটি Amazon India থেকে কেনা যাবে।

দামের ক্ষেত্রে ওয়ানপ্লাস ১৩এস ডিভাইসটি ওয়ানপ্লাস ১৩ (৬৯,৯৯৯ টাকা) ও ওয়ানপ্লাস ১৩আর (৪২,৯৯৯ টাকা)-এর মাঝখানে অবস্থান করবে। চীনে ওয়ানপ্লাস ১৩টি এর মূল্য ছিল প্রায় ৩,৩৯৯ ইউয়ান বা ৪০,০০০ টাকা, তবে টিপস্টারের দাবি সত্যি হলে আন্তর্জাতিক বাজারে এর দাম অনেকটাই বাড়বে।

OnePlus 13s এর সম্ভাব্য স্পেসিফিকেশন ও ফিচার

OnePlus 13s এর সামনে দেখা যেতে পারে ৬.৩২ ইঞ্চি এলটিপিও AMOLED ডিসপ্লে, যার রেজোলিউশন ১.৫কে ও রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এই ফোনে পাওয়া যাবে স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেট এবং ৬,২৬০ এমএএইচ ব্যাটারি, যা ৮০ ওয়াট দ্রুত চার্জিং সাপোর্ট করবে।

ফটোগ্রাফির জন্য ওয়ানপ্লাস স্মার্টফোনে ৫০ মেগাপিক্সেল ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ এবং সামনে ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা থাকবে, যেখানে চীনা ভার্সনে ছিল ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। অন্যান্য ফিচার হিসেবে এই ফোনে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ওয়াই-ফাই ৭, ব্লুটুথ ৫.৪, অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেম ও আইআর ব্লাস্টার পাওয়া যাবে।

আরও পড়ুন

Samsung Galaxy A08 কম দামে ভারতে লঞ্চ হল, রয়েছে ৬০০০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা 20 হাজার টাকার কমে Motorola, Vivo, Realme, Poco ও Oppo-র সেরা ফোন Lava Virat Curve 5G এর প্রথম সেল আজ সন্ধ্যা ৭ টায়, কম দামে দুর্দান্ত ফিচার Flipkart Big Billion Days Sale 2026: অনেক কম দামে iPhone 17 থেকে iPhone 15 Oppo K14 Plus 5G ফোনের লঞ্চের তারিখ সহ দাম ফাঁস, থাকবে ৮০০০mAh ব্যাটারি