TRENDS ▸
Tech GupMobilesOneplus 15 Own Camera Sensor Hasselblad Camera Partnership Discontinued Specifications Leaked
OnePlus 15 Hasselblad Camera

হ্যাসেলব্লাড যুগের অবসান, OnePlus 15 আসছে নিজস্ব ক্যামেরা সেন্সরের সাথে, অন্যান্য ফিচারেও চমক

ওয়ানপ্লাসের পরবর্তী ফ্ল্যাগশিপ ফোন এই বছরের শেষের দিকে লঞ্চ হতে পারে। এই ডিভাইসে থাকবে বড়সড় চমক। কারণ রিপোর্ট অনুযায়ী, আসন্ন OnePlus 15 মডেলে প্রথমবার কোম্পানির নিজেদের তৈরি করা ইমেজিং ব্র্যান্ড ব্যবহার করা হবে, যেটা ওয়ানপ্লাসের ক্যামেরা কৌশলে এক বড় রদবদলের…

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 17, 2025 10:26 AM

ওয়ানপ্লাসের পরবর্তী ফ্ল্যাগশিপ ফোন এই বছরের শেষের দিকে লঞ্চ হতে পারে। এই ডিভাইসে থাকবে বড়সড় চমক। কারণ রিপোর্ট অনুযায়ী, আসন্ন OnePlus 15 মডেলে প্রথমবার কোম্পানির নিজেদের তৈরি করা ইমেজিং ব্র্যান্ড ব্যবহার করা হবে, যেটা ওয়ানপ্লাসের ক্যামেরা কৌশলে এক বড় রদবদলের ইঙ্গিত দিচ্ছে। টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন জানিয়েছেন, OnePlus 15 ফোনে সম্পূর্ণ নিজস্ব ক্যামেরা প্রযুক্তি থাকবে, যেখানে এতদিন সংস্থার ডিভাইসে হ্যাসেলব্লাডের সঙ্গে যৌথভাবে তৈরি ক্যামেরা সেটআপ দেখা যেত।

OnePlus 15 এর সম্ভাব্য ক্যামেরা স্পেসিফিকেশন

ওয়ানপ্লাস ১৫ ফোনটির রিয়ার ক্যামেরা ডিজাইনেও বড় বদল আসছে। আগের মডেলগুলির গোলাকার ক্যামেরা সেটআপ এবার আর দেখা যাবে না। বদলে আসবে এক নতুন লেআউট, যেখানে থাকবে তিনটি ৫০ মেগাপিক্সেল ক্যামেরা, প্রাইমারি সেন্সর, আল্ট্রা-ওয়াইড লেন্স এবং ৩x পেরিস্কোপ টেলিফটো ইউনিট।

OnePlus 15 এর সম্ভাব্য ফিচার

জানা গেছে ওয়ানপ্লাস ১৫ ডিভাইসের সামনে দেখা যাবে ৬.৭৮ ইঞ্চি ফ্ল্যাট স্ক্রিন, যা ১.৫কে রেজোলিউশন এবং LIPO প্যাকেজিং প্রযুক্তি সহ আসবে। পারফরম্যান্সের জন্য এতে স্ন্যাপড্রাগন ৮ এলিট ২ চিপসেট ব্যবহার করা হবে, যা সম্ভবত ২০২৫ সালের সবচেয়ে শক্তিশালী অ্যান্ড্রয়েড প্রসেসর হবে।

পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৭,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হতে পারে, সঙ্গে থাকবে ১০০ ওয়াট ও ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট। এছাড়াও OnePlus 15 মডেলে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং IP68/IP69 রেটিং থাকবে, যা জল এবং ধুলো থেকে সুরক্ষা দেবে।