জয়েন করুন

OnePlus 15 ফোনে থাকবে বিশ্বের সবচেয়ে উন্নত BOE OLED ডিসপ্লে, পাবেন 165Hz রিফ্রেশ রেট

avatar
Written By : Ananya Sarkar
Updated Now: October 13, 2025 1:33 PM

ওয়ানপ্লাস চলতি মাসের শেষের দিকে চীনে OnePlus 15 ডিভাইসটি লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। কোম্পানি এই স্মার্টফোনটির সাথে তাদের লেটেস্ট ডিসপ্লে প্রযুক্তি উন্মোচন করতে চলেছে। তারা আগামীকাল (১৪ অক্টোবর) চীনের শেনজেনে ডিসপ্লে নির্মাতা BOE-এর ফ্লেক্সিবল ওএলইডি ডিসপ্লে লঞ্চ ইভেন্টের সময় আরও বিস্তারিত তথ্য প্রকাশ করবে। তবে ইভেন্টের আগে আজ ওয়ানপ্লাসের প্রেসিডেন্ট লি জি লুই ব্র্যান্ডের পরবর্তী ফ্ল্যাগশিপ মডেলে ব্যবহৃত স্ক্রিনটির সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করেছেন।

OnePlus 15 ফোনে থাকবে ১৬৫ হার্টজ রিফ্রেশ রেট সহ তৃতীয় প্রজন্মের ওরিয়েন্টাল স্ক্রিন

ওয়ানপ্লাসের প্রেসিডেন্ট লি জি লুই জানিয়েছেন যে, ওয়ানপ্লাস এবং বিওই “তৃতীয় প্রজন্মের ওরিয়েন্টাল স্ক্রিন” যৌথভাবে তৈরি করেছে, যা এখনও পর্যন্ত বিশ্বের সবচেয়ে উন্নত স্মার্টফোন ডিসপ্লে হতে চলেছে। তার মতে, এই নতুন প্যানেলটি “১৬৫ আল্ট্রা-রিফ্রেশ এরা”-এর সূচনা করবে। আসন্ন OnePlus 15 হ্যান্ডসেটে থাকা ৬.৭৮ ইঞ্চির বিওই এক্স৩ ওলেড প্যানেলটি ১.৫কে রেজোলিউশন এবং ১৬৫ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে বলে শোনা যাচ্ছে, যা গ্লোবাল মার্কেটে এই ধরণের প্রথম ডিসপ্লে হবে।

অন্ধকারে পাওয়া যাবে ১ নিট ব্রাইটনেস

নতুন ডিসপ্লেটি আটটি প্রধান প্রযুক্তিগত সাফল্যের সাথে আসবে এবং স্ক্রিন পারফরম্যান্সে নয়টি বিশ্ব রেকর্ড তৈরি করবে। এটি চারটি গুরুত্বপূর্ণ দিকে উন্নতি আনবে – স্মুথ, ডিসপ্লের মান, অন্ধকারে দৃশ্যমানতা এবং চোখের সুরক্ষা। এটি অন্ধকার পরিবেশের জন্য সত্যিকারের হার্ডওয়্যার-লেভেলের ১ নিট ব্রাইটনেস অফার করা প্রথম অ্যান্ড্রয়েড ডিসপ্লে হবে এবং এটি টিইউভি রাইনল্যান্ড-এর স্মার্ট আই প্রোটেকশন ৫.০ গোল্ড দ্বারা সার্টিফায়েড।

জানিয়ে রাখি, ২০১৯ সালে OnePlus 7 Pro এর লঞ্চের পর থেকে ওয়ানপ্লাস তাদের ফ্ল্যাগশিপ‌ মডেলগুলির সাথে হাই-রিফ্রেশ যুগের সূচনা করেছে। কোম্পানিটি ৯০ হার্টজ, ১২০ হার্টজ এবং পরে ওরিয়েন্টাল ডিসপ্লে সিরিজ প্রবর্তন করেছে। OnePlus 15 এবং বিওই-এর তৃতীয় প্রজন্মের স্ক্রিনের মাধ্যমে চীনা ব্র্যান্ডটি এবারও ফ্ল্যাগশিপ স্মার্টফোন ডিসপ্লের মান অন্য মাত্রায় পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়েছে।

আরও পড়ুন

লঞ্চ হল Realme P4R 5G, কত দাম ৮০০০mAh ব্যাটারি ও AI ক্যামেরা ফোনের Vivo X Fold 6 ফোনে একসঙ্গে চলবে ৫টি অ্যাপ, সৌজন্যে Atomic Workbench প্রযুক্তি Realme P4R 5G: আজ লঞ্চ হচ্ছে ৮০০০mAh ব্যাটারি ও ৫০ মেগাপিক্সেল ক্যামেরার ফোন Samsung Galaxy A27: স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন Vivo X500 Pro Max আসছে 2K ডিসপ্লে ও 8000mAh ব্যাটারির সাথে