জয়েন করুন

OnePlus 15T স্ন্যাপড্রাগন প্রসেসর ও ৭৫০০mAh ব্যাটারি সহ লঞ্চ হল, দাম কত

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: March 25, 2026 10:14 AM

ঘোষণা অনুযায়ী মঙ্গলবার চীনে লঞ্চ হল OnePlus 15T। ফ্ল্যাগশিপ ফিচার সহ আসা এই ফোনের দাম শুরু হয়েছে প্রায় ৬০,০০০ টাকা থেকে। এতে পাওয়া যাবে ৭,৫০০ এমএএইচ ব্যাটারি, যা প্রিমিয়াম রেঞ্জের ডিভাইসে বিরল। এছাড়া এই স্মার্টফোনে আছে ১৬৫ হার্টজ রিফ্রেশ রেটের অ্যামোলেড ডিসপ্লে, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫ প্রসেসর ও ডুয়েল ৫০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। আসুন OnePlus 15T এর দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

OnePlus 15T এর দাম

ওয়ানপ্লাস ১৫টি এর ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে প্রায় ৫৮,০০০ টাকার কাছাকাছি। আর ১ টিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ধার্য করা হয়েছে প্রায় ৭৮,০০০ টাকা। চীনে ফোনটির বিক্রি শুরু হবে ২৫ মার্চ থেকে।

OnePlus 15T এর স্পেসিফিকেশন ও ফিচার

OnePlus 15T এর মুখ্য আকর্ষণ এর ৭,৫০০ এমএএইচ ক্ষমতার ব্যাটারি। কোম্পানির দাবি, একবার চার্জ দিলে এই ব্যাটারি প্রায় ২২ ঘণ্টার মতো অনলাইন ভিডিও দেখতে দেবে। ডিভাইসটির সামনে ৬.৩২ ইঞ্চি AMOLED স্ক্রিন আছে, যার রিফ্রেশ রেট ৬০ হার্টজ থেকে ১৬৫ হার্টজ পর্যন্ত ওঠানামা করবে।

পারফরম্যান্সের জন্য এতে স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫ প্রসেসর ব্যবহার করা হয়েছে। সঙ্গে রয়েছে বিশেষ “E-Sports Triple-Core” সিস্টেম, যা গেমিং পারফরম্যান্স বাড়াতে সাহায্য করবে বলে দাবি করা হয়েছে। ডিভাইসটি AnTuTu-তে ৪৪ লাখের বেশি স্কোর করেছে বলে জানা গেছে।

ফটোগ্রাফির জন্য ওয়ানপ্লাস এর এই নয়া মডেলে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেল মেইন সেন্সর (Sony সেন্সর) ও ৫০ মেগাপিক্সেল টেলিফটো লেন্স, যেটা ৩.৫x অপটিক্যাল জুম সাপোর্ট করে। সেলফির জন্য সামনে ১৬ মেগাপিক্সেল ক্যামেরা উপস্থিত। এই ক্যামেরা ৮কে পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবে।

সফটওয়্যারের কথা বললে OnePlus 15T অ্যান্ড্রয়েড ১৬ ভিত্তিক কালারওএস ১৬ কাস্টম স্কিনে চলবে। এতে IP66, IP68, IP69 জল ও ধুলো প্রতিরোধী রেটিং রয়েছে।

আরও পড়ুন

Samsung ফোনে আসছে Android 17 ভিত্তিক One UI 9 আপডেট, পরীক্ষা শুরু Redmi Turbo 6 Max আসছে ৭ ইঞ্চি ডিসপ্লে ও ১০০০০mAh ব্যাটারির সাথে দাম বাড়ল Samsung এর ৭টি Galaxy স্মার্টফোনের, কোন কোন মডেল দেখুন বাড়ছে সস্তা iPhone 18 ও iPhone 18e মডেলের RAM, কি সুবিধা মিলবে Xiaomi 18 Pro Max আসছে ডুয়েল ২০০MP ক্যামেরার সাথে, থাকবে ৮৫০০mAh ব্যাটারি