জয়েন করুন

OnePlus 16 আসছে ১৬৫Hz ডিসপ্লে ও ৯০০০mAh ব্যাটারির সাথে

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: August 21, 2026 11:02 PM

চীনে আগামী মাসেই লঞ্চ হতে পারে OnePlus 16। এটি OnePlus 15 এর উত্তরসূরি মডেল হবে। পূর্বসূরির তুলনায় এই ফোনে বেশ কিছু বড় আপগ্রেড দেখা যেতে পারে বলে ইতিমধ্যেই জানা গেছে। যদিও সংস্থার তরফে এখনও এর লঞ্চের তারিখ ঘোষণা করা হয়নি। তবে বিভিন্ন রিপোর্ট থেকে এরইমধ্যে আসন্ন এই মডেলের ডিসপ্লে, চিপসেট এবং রিয়ার ক্যামেরা সহ একাধিক তথ্য সামনে এসেছে। আজ আবার নয়া একটি রিপোর্ট থেকে জানা গেছে OnePlus 16 মডেলে স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৬ প্রো চিপসেট এবং ৯০০০ এমএএইচ ব্যাটারি থাকবে।

OnePlus 16 এর ডিসপ্লে

চীনা টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন একটি উইবো পোস্টে জানিয়েছেন, OnePlus 16 মডেলে BOE-এর পরবর্তী প্রজন্মের অরিয়েন্টাল স্ক্রিন ব্যবহার করা হতে পারে। এই ডিসপ্লে ১৬৫ হার্টজ পর্যন্ত উচ্চ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। হাই রিফ্রেশ রেট গেমিংয়ের সময় আরও ভালো অভিজ্ঞতা দেবে। উল্লেখ্য, OnePlus 15 মডেলে BOE-এর তৈরি অ্যামোলেড ডিসপ্লে ছিল, যা ১৬৫ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে।

লেটেস্ট অপারেটিং সিস্টেম

পোস্টে আরও বলা হয়েছে যে, ওয়ানপ্লাস ১৬ মডেলটি অ্যান্ড্রয়েড ১৭ ভিত্তিক কালার ওএস ১৭ প্রি-ইনস্টল থাকবে। এটি অ্যান্ড্রয়েড ১৭ ভিত্তিক নতুন সফটওয়্যার স্কিন হবে এবং এতে নতুন সিস্টেম-লেভেলের অ্যানিমেশন যোগ করা হবে। জানিয়ে রাখি, পূর্বসূরি অ্যান্ড্রয়েড ১৬ ভিত্তিক ওএস সহ এসেছিল।

প্রসেসর, ক্যামেরা ও ব্যাটারি

আপকামিং ওয়ানপ্লাস স্মার্টফোনে স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৬ প্রো চিপসেট ব্যবহার করা হবে বলে দাবি করা হয়েছে। আর ফটোগ্রাফির জন্য এতে ২০০ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা থাকতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে দেওয়া হতে পারে ৯০০০ এমএএইচ ব্যাটারি।

দাম ও লঞ্চের সময়

আগের রিপোর্টগুলি বিশ্বাস করলে, চীনে OnePlus 16 সেপ্টেম্বরে লঞ্চ হতে পারে। এর ৮ জিবি র‌্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৪৯৯৯ ইউয়ান রাখা হতে পারে, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৭১,০০০ টাকার কাছাকাছি।

আরও পড়ুন

Samsung Galaxy A08 কম দামে ভারতে লঞ্চ হল, রয়েছে ৬০০০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা 20 হাজার টাকার কমে Motorola, Vivo, Realme, Poco ও Oppo-র সেরা ফোন Lava Virat Curve 5G এর প্রথম সেল আজ সন্ধ্যা ৭ টায়, কম দামে দুর্দান্ত ফিচার Flipkart Big Billion Days Sale 2026: অনেক কম দামে iPhone 17 থেকে iPhone 15 Oppo K14 Plus 5G ফোনের লঞ্চের তারিখ সহ দাম ফাঁস, থাকবে ৮০০০mAh ব্যাটারি