জয়েন করুন

OnePlus 16 এর ফিচারে চমক, ১৮৫Hz ডিসপ্লে সহ থাকবে ২০০ মেগাপিক্সেল ক্যামেরা

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: May 30, 2026 1:26 PM

চলতি বছরের শেষের দিকে বাজারে আসবে OnePlus এর নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন। আপকামিং এই ডিভাইসের নাম রাখা হতে পারে OnePlus 16। সম্প্রতি এই ফোনটি নিয়ে একটি নতুন লিক সামনে এসেছে। জানা গেছে এতে হাই রিফ্রেশ রেটের ডিসপ্লে, পাতলা বেজেল এবং ২০০ মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা থাকতে পারে। এর পাশাপাশি মডেলটিতে আলাদা AI বাটনও দেওয়া হতে পারে বলে রিপোর্টে দাবি করা হয়েছে। আসুন OnePlus 16 সম্পর্কে কি কি তথ্য ফাঁস হল জেনে নেওয়া যাক।

OnePlus 16 এর ফিচার ফাঁস

চীনা মাইক্রোব্লগিং সাইট Weibo-তে টিপস্টার স্মার্ট পিকাচু দাবি করেছেন যে, কোম্পানি OnePlus 16 ফোনের জন্য ১৮৫ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে নিয়ে পরীক্ষা করছে। এর আগের রিপোর্টে বলা হয়েছিল যে হ্যান্ডসেটটি ২৪০ হার্টজ রিফ্রেশ রেট সহ আসতে পারে। তবে নতুন রিপোর্টে আগের দাবি অস্বীকার করা হয়েছে। যদিও আসন্ন স্মার্টফোনটি যদি সত্যিই ১৮৫ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে সহ লঞ্চ হয়, তাহলেও এটি হবে এখন পর্যন্ত ওয়ানপ্লাসের সবচেয়ে বেশি রিফ্রেশ রেটের ডিসপ্লের ডিভাইস। কারণ বর্তমানে OnePlus 15 এবং আরও কয়েকটি নতুন মডেলে ১৬৫ হার্টজ স্ক্রিন ব্যবহার করা হয়েছে।

রিপোর্ট আরো বলা হয়েছে, আপকামিং মডেলটির চারদিকে খুব সরু বেজেল দেখা যাবে। আগের রিপোর্টে বলা হয়েছিল, এতে ১.৫কে রেজোলিউশনের ফ্ল্যাট OLED ডিসপ্লে দেওয়া হতে পারে। ফলে বলার অপেক্ষা রাখে না যে ডিসপ্লে অভিজ্ঞতায় বড় পরিবর্তন দেখা যাবে।

থাকবে ২০০ মেগাপিক্সেল ক্যামেরা ও নতুন AI বাটন

টিপস্টারের দাবি, OnePlus 16 ডিভাইসে ২০০ মেগাপিক্সেল সেন্সর সহ ৩এক্স পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা থাকবে। জানিয়ে রাখি, ওয়ানপ্লাস সাধারণত ক্যামেরার ক্ষেত্রে ধীরে ধীরে উন্নতি আনে, তবে এবার তারা মেগাপিক্সেলের সংখ্যায় বড়সড় আপগ্রেড আনতে চলেছে। এছাড়াও এই ফোনে একটি আলাদা AI বাটন থাকতে পারে বলে উল্লেখ করা হয়েছে।

স্ন্যাপড্রাগন প্রসেসর সহ পাবেন বড় ব্যাটারি

রিপোর্ট অনুযায়ী, OnePlus 16 মডেলে পারফরম্যান্সের জন্য কোয়ালকমের পরবর্তী প্রজন্মের স্ন্যাপড্রাগন ফ্ল্যাগশিপ চিপসেট ব্যবহার করা হতে পারে। এটি স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫ এর উত্তরসূরি হবে। সম্ভবত এর নাম রাখা হতে পারে স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৬ প্রো। এর ক্লক স্পিড ৫ গিগাবাইট পর্যন্ত পৌঁছাতে পারে।

পাওয়ার ব্যাকআপের জন্য OnePlus 16 স্মার্টফোনে প্রায় ৭০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হতে পারে। সাথে ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে।

কবে লঞ্চ হতে পারে?

এখনও পর্যন্ত কোম্পানির তরফে OnePlus 16 এর লঞ্চের তারিখ ঘোষণা করা হয়নি। তবে মনে করা হচ্ছে ২০২৬ সালের চতুর্থ কোয়ার্টারে হ্যান্ডসেটটি বাজারে আসতে পারে। কারণ OnePlus 15 মডেলটিও একই সময়ের লঞ্চ হয়েছিল।

আরও পড়ুন

Samsung ফোনে আসছে Android 17 ভিত্তিক One UI 9 আপডেট, পরীক্ষা শুরু Redmi Turbo 6 Max আসছে ৭ ইঞ্চি ডিসপ্লে ও ১০০০০mAh ব্যাটারির সাথে দাম বাড়ল Samsung এর ৭টি Galaxy স্মার্টফোনের, কোন কোন মডেল দেখুন বাড়ছে সস্তা iPhone 18 ও iPhone 18e মডেলের RAM, কি সুবিধা মিলবে Xiaomi 18 Pro Max আসছে ডুয়েল ২০০MP ক্যামেরার সাথে, থাকবে ৮৫০০mAh ব্যাটারি