জয়েন করুন

চমক OnePlus Ace 7 সিরিজের স্পেসিফিকেশনে, থাকবে ৯০০০mAh ব্যাটারি

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: July 4, 2026 3:44 PM

গত বছরের অক্টোবরে স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর সহ বাজারে এসেছিল OnePlus Ace 6। এরপর চলতি বছরের শুরুতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৫০০ প্রসেসর সহ লঞ্চ হয় OnePlus Ace 6 Ultra। এবার এই ফোনগুলির উত্তরসূরি হিসেবে OnePlus Ace 7 সিরিজের ওপর কাজ শুরু করেছে কোম্পানি। নতুন একটি রিপোর্টে আসন্ন স্মার্টফোনগুলির সম্ভাব্য স্পেসিফিকেশন ফাঁস করা হয়েছে। যদিও ডিভাইসগুলি এখনও ইঞ্জিনিয়ারিং স্যাম্পল পর্যায়ে রয়েছে, তবে রিপোর্টে বলা হয়েছে, এবার এই সিরিজের অধীনে OnePlus Ace 7 Pro ও স্ট্যান্ডার্ড OnePlus Ace 7 মডেল দুটি লঞ্চ হতে পারে। আর উভয় হ্যান্ডসেটে স্ন্যাপড্রাগন চিপসেট এবং ৯০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে।

স্ন্যাপড্রাগন চিপসেটসহ খোঁজ মিলল ইঞ্জিনিয়ারিং স্যাম্পেলর

চীনা টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন সম্প্রতি একটি উইবো পোস্টে দাবি করেছেন যে ওয়ানপ্লাস তাদের নতুন এস সিরিজের ওপর কাজ শুরু করেছে এবং বর্তমানে ফোনগুলির ইঞ্জিনিয়ারিং প্রোটোটাইপে স্ন্যাপড্রাগন চিপসেট ব্যবহার করা হয়েছে। একটি ইঞ্জিনিয়ারিং স্যাম্পলে স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫ (SM8850) চিপসেট থাকার কথা তিনি বলেছেন। যেখানে অন্য মডেলে একই চিপসেটের একটি কাস্টম সংস্করণ ব্যবহার করা হবে বলে তার দাবি, যার মডেল নম্বর SM8850Q।

OnePlus Ace 7 সিরিজের ডিসপ্লে, ব্যাটারি ও চার্জিং

টিপস্টার আরও দাবি করেছেন যে, এই প্রোটোটাইপগুলিতে ৬.৭৮ ইঞ্চি ফ্ল্যাট ডিসপ্লে থাকতে পারে, যার রেজোলিউশন হবে ১.৫কে এবং রিফ্রেশ রেট ১৮৫ হার্টজ। আর পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে ৯০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হতে পারে, যা ১০০ ওয়াট অথবা ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। আরও জানা গেছে, সিরিজের উভয় মডেলে তাপ নিয়ন্ত্রণের জন্য অ্যাক্টিভ ফ্যান কুলিং সিস্টেম থাকবে এবং ডিজাইন রাখা হবে মিনিমালিস্ট ধাঁচের।

Pro মডেলে মিলবে নতুন টেলিফটো ক্যামেরা

টিপস্টার আরও জানিয়েছেন, সিরিজের OnePlus Ace 7 সিরিজের Pro মডেলে ৫০ মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা থাকতে পারে। এটি Samsung এর JN5 সেন্সর হবে এবং ৩.৫এক্স অপটিক্যাল জুম অফার করবে। তবে এই ক্যামেরা সেটআপ এখনও চূড়ান্ত হয়নি।

OnePlus Ace 6 সিরিজে কী ছিল?

তুলনা খাতিরের বলা যায়, OnePlus Ace 6 মডেলে স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেট এবং ৭৮০০ এমএএইচ ব্যাটারি ছিল। এদিকে OnePlus Ace 6 Ultra ডিভাইসটি এসেছিল মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৫০০ চিপসেট এবং ৮৬০০ এমএএইচ ব্যাটারির সঙ্গে। দুটি স্মার্টফোনেই ১৬৫ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে দেওয়া হয়েছিল।

আরও পড়ুন

Samsung Galaxy A08 কম দামে ভারতে লঞ্চ হল, রয়েছে ৬০০০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা 20 হাজার টাকার কমে Motorola, Vivo, Realme, Poco ও Oppo-র সেরা ফোন Lava Virat Curve 5G এর প্রথম সেল আজ সন্ধ্যা ৭ টায়, কম দামে দুর্দান্ত ফিচার Flipkart Big Billion Days Sale 2026: অনেক কম দামে iPhone 17 থেকে iPhone 15 Oppo K14 Plus 5G ফোনের লঞ্চের তারিখ সহ দাম ফাঁস, থাকবে ৮০০০mAh ব্যাটারি