জয়েন করুন

OnePlus এর বিশেষ অফার, ১০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক, বিনামূল্যে OnePlus Nord 5 জেতার সুযোগ

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: September 6, 2025 11:27 AM

উৎসবের মরসুম ভারতে শুরু হতে চলেছে। আর এই সময় বিভিন্ন কোম্পানি তার প্রোডাক্টে বিশাল অফার এবং ডিল নিয়ে হাজির হয়। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। OnePlus সম্প্রতি নিশ্চিত করেছে যে, উৎসব উপলক্ষে বিশেষ সেলে তাদের ডিভাইসগুলি Amazon India এবং OnePlus অনলাইন স্টোরে আকর্ষণীয় অফার সহ কেনা যাবে। এই সেলে সরাসরি ডিসকাউন্ট, ব্যাঙ্ক অফার ও এক্সচেঞ্জ অফার পাওয়া যাবে। এর পাশাপাশি লাকি ড্রয়ের মাধ্যমে পুরস্কারও জেতার সুযোগ মিলবে।

Amazon Pay ও OnePlus ডিল

OnePlus এর এই বিশেষ সেলে প্রাইম মেম্বাররা Amazon Pay এর মাধ্যমে কেনাকাটায় অবিশ্বাস্য ডিল পাবেন। এক্ষেত্রে অ্যামাজন পে ইউপিআই এর মাধ্যমে নূন্যতম ২,৯৯৯ টাকার OnePlus ডিভাইস অর্ডার করলে ৫ শতাংশ ক্যাশব্যাক হিসেবে সর্বোচ্চ ১০,০০০ টাকা পর্যন্ত পাওয়া যাবে। অফারটি ৩১ অক্টোবর, ২০২৫ পর্যন্ত বৈধ থাকবে। তবে তার আগে স্টক শেষ হয়ে গেলেও আর অফারটির লাভ ওঠানো যাবে না।

অ্যামাজন প্রোডাক্ট শিপমেন্টের ২৪ ঘন্টার মধ্যে এই ক্যাশব্যাক দিয়ে দেবে বলে নিশ্চিত করেছে। তাই আপনি যদি কোনো OnePlus স্মার্টফোন বা নতুন Nord Buds ইয়ারবাডস কিনতে চান তাহলে এই অফারটি বিবেচনা করতে পারেন। এছাড়া এই অফার সম্পর্কে বিস্তারিত জানতে আপনি Amazon Reward পেজে ঢুঁ মারতে পারেন।

OnePlus স্পিন এন্ড উইন লাকি ড্র ক্যাম্পেইন

এই সেলকে আরও আকর্ষণীয় করতে OnePlus তাদের নিজস্ব সাইটে ৪ সেপ্টেম্বর থেকে ১৩ সেপ্টেম্বর, ২০২৫ পর্যন্ত একটি লাকি ড্র ক্যাম্পেইনের আয়োজন করছে। এই ক্যাম্পেইনে রেড কেবল ক্লাব মেম্বাররা অংশগ্রহণ করতে পারবেন। আর অংশগ্রহণকারীরা একবার স্পিনের জন্য ১০টি রেডকয়েন রিডিম করতে পারবেন। যেখানে প্রতিদিন তিনটি রিওয়ার্ড জেতা যাবে।

স্পিন এন্ড উইন লাকি ড্র ক্যাম্পেইনের মাধ্যমে ৫০, ১০০, অথবা ৫০০ রেডকয়েন, বিনামূল্যে OnePlus Nord 5 বা OnePlus 13 এবং একটি Handy Fanny Pack জেতা যাবে।

আরও পড়ুন

Samsung Galaxy A08 কম দামে ভারতে লঞ্চ হল, রয়েছে ৬০০০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা 20 হাজার টাকার কমে Motorola, Vivo, Realme, Poco ও Oppo-র সেরা ফোন Lava Virat Curve 5G এর প্রথম সেল আজ সন্ধ্যা ৭ টায়, কম দামে দুর্দান্ত ফিচার Flipkart Big Billion Days Sale 2026: অনেক কম দামে iPhone 17 থেকে iPhone 15 Oppo K14 Plus 5G ফোনের লঞ্চের তারিখ সহ দাম ফাঁস, থাকবে ৮০০০mAh ব্যাটারি