জয়েন করুন

সুখবর! OnePlus 13 ও 13R কেনার 180 দিন পরেও করতে পারবেন রিপ্লেস, বড় ঘোষণা সংস্থার

avatar
Written By : Ankita Mondal
Updated Now: January 9, 2025 8:55 AM

ওয়ানপ্লাস ভারতে OnePlus 13 সিরিজের ডিভাইসগুলির জন্য নতুন গ্রাহক পরিষেবা ঘোষণা করল। যেসমস্ত ক্রেতারা 13 ফেব্রুয়ারি, 2025 এর আগে OnePlus 13 বা OnePlus 13R কিনবেন, তারা 180 দিনের জন্য কোনও সমস্যার জন্য বিনামূল্যে ফোনটি রিপ্লেস করতে পারবেন। ওয়ানপ্লাসের এই নতুন রিপ্লেসমেন্ট প্ল্যানের সুবিধা ক্রেতারা তখন পাবেন যখন 180 দিনের মধ্যে তারা ফোনে কোনও হার্ডওয়্যার সমস্যা অনুভব করবেন।

ওয়ানপ্লাসের 180 দিনের রিপ্লেসমেন্ট প্ল্যানের এভাবে কাজ করবে

ওয়ানপ্লাসের 180 দিনের রিপ্লেসমেন্ট প্ল্যান স্ক্রিন, ব্যাক কভার, ব্যাটারি এবং মাদারবোর্ড সহ ডিভাইসের হার্ডওয়্যার বিভাগকে অন্তর্ভুক্ত করা হয়েছে। 180 দিনের মধ্যে কোনো হার্ডওয়্যার অংশে সমস্যা হলে ক্রেতাদের নতুন ফোন দেওয়া হবে।

রিপ্লেসমেন্ট সুবিধা নিতে ক্রেতাদের অনুমোদিত ওয়ানপ্লাস সার্ভিস সেন্টারে যেতে হবে। 10 জানুয়ারি থেকে 13 ফেব্রুয়ারির মধ্যে ওয়ানপ্লাস 13 সিরিজের ডিভাইস কিনলে ক্রেতারা একদম ফ্রিতে এই পরিষেবা পাবেন। এই সময়ের পরে, ক্রেতাদের অ্যাড-অন হিসাবে এই পরিষেবা কিনতে হবে। পেড রিপ্লেসমেন্ট প্ল্যানে OnePlus 13 এর জন্য দিতে হবে 2599 টাকা এবং OnePlus 13R এর জন্য দিতে হবে 2299 টাকা।

OnePlus 13 সিরিজের সেল

ওয়ানপ্লাস 13 এর সেল আগামী 10 জানুয়ারী, 2025 থেকে শুরু হবে, আর ওয়ানপ্লাস 13R 5G এর প্রথম সেল 13 জানুয়ারী, 2025 থেকে শুরু হবে।

OnePlus 13 এর দাম

12 জিবি র‌্যাম + 256 জিবি স্টোরেজ – 69,999 টাকা

16 জিবি র‌্যাম + 512 জিবি স্টোরেজ – 71,999 টাকা

24 জিবি র‌্যাম + 1 টিবি স্টোরেজ – 84,999 টাকা

OnePlus 13R এর দাম

12 জিবি র‌্যাম + 256 জিবি স্টোরেজ – 42,999 টাকা

16 জিবি র্যাম + 512 জিবি স্টোরেজ – 46,999 টাকা

আরও পড়ুন

লঞ্চ হল Realme P4R 5G, কত দাম ৮০০০mAh ব্যাটারি ও AI ক্যামেরা ফোনের Vivo X Fold 6 ফোনে একসঙ্গে চলবে ৫টি অ্যাপ, সৌজন্যে Atomic Workbench প্রযুক্তি Realme P4R 5G: আজ লঞ্চ হচ্ছে ৮০০০mAh ব্যাটারি ও ৫০ মেগাপিক্সেল ক্যামেরার ফোন Samsung Galaxy A27: স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন Vivo X500 Pro Max আসছে 2K ডিসপ্লে ও 8000mAh ব্যাটারির সাথে