জয়েন করুন

আর সার্ভিস সেন্টারে ছুটতে হবে না, OnePlus আনল ফোন রিপেয়ার হোম পিকআপ সুবিধা

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 26, 2025 6:16 PM

স্মার্টফোন খারাপ হয়ে গেলে আর সার্ভিস সেন্টারে যাওয়ার ঝক্কি নেই। OnePlus তাদের ক্রেতাদের জন্য চালু করল একদম নতুন এক পরিষেবা – ডোরস্টেপ পিকআপ এবং ডেলিভারি সার্ভিস। এই পরিষেবায় ফোন খারাপ হলে কোম্পানির লোকজন নিজেরাই এসে ডিভাইসটি নিয়ে যাবে এবং সারিয়ে আবার ফেরত দিয়ে যাবে। ওয়ানপ্লাস সারা দেশে চুপিসারে এই পরিষেবা লঞ্চ করলেও, ১৯,০০০-এরও বেশি পিনকোড থেকে এই পরিষেবা মিলবে। অর্থাৎ ছোট শহর, গ্রাম, এমনকি মেট্রো সিটির OnePlus ফোন ব্যবহারকারীরা এই সুবিধা পাবেন।

OnePlus ডোরস্টেপ সার্ভিস কী এবং এখানে কী কী ঠিক হবে?

ওয়ানপ্লাস ডোরস্টেপ সার্ভিসের অর্থ আপনি আর সার্ভিস সেন্টারে দৌড়বেন না। বরং, ওয়ানপ্লাসের টেকনিশিয়ান আপনার বাড়ি বা অফিসে এসে ফোন সংগ্রহ করবেন, এরপর সমস্যার সমাধান করে ফেরত দিয়ে যাবেন। ধরুন, আপনার ফোনের স্ক্রিন ভেঙে গেছে, কিংবা চার্জ নিতে সমস্যা করছে, এই ধরনের সমস্যায় আপনাকে কেবল সার্ভিস পরিষেবা চাইতে হবে, বাকিটা দেখবে ওয়ানপ্লাস।

OnePlus ডোরস্টেপ সার্ভিসে ফোনের যা যা রিপেয়ার করা হবে

ওয়ানপ্লাস ডোরস্টেপ সার্ভিসের মাধ্যমে বিভিন্ন পরিষেবা পাওয়া যাবে, যেমন স্ক্রিন রিপেয়ার বা বদলানো, ব্যাটারি চেঞ্জ, সফটওয়্যার আপডেট বা বাগ ফিক্স, ছোটখাটো হার্ডওয়্যার সমস্যা।

তবে যদি ফোনে বড় কোনও সমস্যা দেখা দেয়, যেমন জলে পড়ে পুরোপুরি নষ্ট হয়ে যাওয়া, তাহলে সেটা সার্ভিস সেন্টারেই পাঠাতে হতে পারে।

কীভাবে OnePlus ডোরস্টেপ পিকআপ এবং ডেলিভারি সার্ভিস ব্যবহার করবেন?

পরিষেবা পাওয়ার প্রক্রিয়া বেশ সোজা‌ –

প্রথমে OnePlus Care অ্যাপটি ফোনে ডাউনলোড করুন।

অ্যাপে আপনার সমস্যার কথা জানান ও সার্ভিস চান।

সময় ও দিন বেছে নিয়ে একটি স্লট বুক করুন।

নির্ধারিত দিনে টেকনিশিয়ান এসে ফোন নিয়ে যাবেন এবং সারিয়ে ফেরত দিয়ে যাবেন

এরফলে আপনার সময় যেমধ বাঁচবে তেমনি ঝামেলাও পোহাতে হবে না। আর এই পুরো কাজটাই আপনার নিজের জায়গা থেকে হবে। ওয়ানপ্লাস নিশ্চিত করেছে যে, ফোন রিপেয়ার হতে সর্বোচ্চ ৭ দিন লাগতে পারে।

আরও পড়ুন

Samsung Galaxy A08 কম দামে ভারতে লঞ্চ হল, রয়েছে ৬০০০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা 20 হাজার টাকার কমে Motorola, Vivo, Realme, Poco ও Oppo-র সেরা ফোন Lava Virat Curve 5G এর প্রথম সেল আজ সন্ধ্যা ৭ টায়, কম দামে দুর্দান্ত ফিচার Flipkart Big Billion Days Sale 2026: অনেক কম দামে iPhone 17 থেকে iPhone 15 Oppo K14 Plus 5G ফোনের লঞ্চের তারিখ সহ দাম ফাঁস, থাকবে ৮০০০mAh ব্যাটারি