TRENDS ▸
Tech GupMobilesOneplus Gaming Smartphone In Works Rival As Asus Rog Phone 9 Series Red Magic 10 Pro Plus
OnePlus Gaming Smartphone

এবার গেমিং ফোনের বাজারে এন্ট্রি নিচ্ছে OnePlus, পাওয়ারফুল প্রসেসর সহ টেক্কা দেবে Asus কে

OnePlus আগামী ৮ জুলাই ভারতে লঞ্চ করতে চলেছে Nord 5 এবং Nord CE 5। এছাড়া চলতি মাসের শুরুতে চীনে পা রেখেছে সংস্থার কমপ্যাক্ট স্মার্টফোন OnePlus 13s, যেখানে স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেট ব্যবহার করা হয়েছে। আজ আবার নয়া একটি রিপোর্টে দাবি…

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 20, 2025 9:26 AM

OnePlus আগামী ৮ জুলাই ভারতে লঞ্চ করতে চলেছে Nord 5 এবং Nord CE 5। এছাড়া চলতি মাসের শুরুতে চীনে পা রেখেছে সংস্থার কমপ্যাক্ট স্মার্টফোন OnePlus 13s, যেখানে স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেট ব্যবহার করা হয়েছে। আজ আবার নয়া একটি রিপোর্টে দাবি করা হয়েছে যে, ওয়ানপ্লাস নতুন একটি গেমিং ফোনের উপর কাজ করছে। এই গেমিং কেন্দ্রিক ডিভাইসটি Asus ROG Phone 9 সিরিজ এবং Red Magic 10 Pro+ এর সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে।

OnePlus আনছে নতুন গেমিং স্মার্টফোন

টিপস্টার যোগেশ ব্রার দাবি করেছেন যে, ওয়ানপ্লাস একটি গেমিং স্মার্টফোনের উপর কাজ করছে। তিনি জানিয়েছেন, ওয়ানপ্লাস “একটা সাব-সিরিজ” নিয়ে কাজ করছে, যেটা বিশেষভাবে গেমারদের কথা মাথায় রেখে বানানো হবে। তবে বিষয়টা এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। অর্থাৎ, ডিভাইসটি নিয়ে এখনও রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট চলছে বলেই ধরে নেওয়া যায়।

OnePlus গেমিং ফোনে কি থাকবে

ওয়ানপ্লাসের এই গেমিং ফোনে থাকতে পারে ফ্ল্যাগশিপ লেভেলের চিপসেট, বড় ব্যাটারি এবং শোল্ডার ট্রিগার ফিচার। গেম খেলার অভিজ্ঞতা যেন একদম কনসোলের মতো হয়, সেই ভাবনাতেই এই ফিচার দেওয়া হবে। কিন্তু আপাতত আন্তর্জাতিক বাজারে ফোনটি পাওয়া যাবে না বলেই জানিয়েছেন যোগেশ ব্রার। এমনকি ভারতেও এটি আসার সম্ভাবনা কম।

OnePlus গেমিং স্মার্টফোনের প্রতিদ্বন্দ্বী

যদি ওয়ানপ্লাস গেমিং ফোনটি শুধুমাত্র চীনে লঞ্চ হয়, তাহলেই এটি সরাসরি প্রতিযোগিতা করবে Asus-এর ROG Phone 9 সিরিজ এবং Red Magic 10 Pro+ এর সঙ্গে। এই ধরনের ডিভাইসগুলি ইতিমধ্যে গেমিং কমিউনিটিতে বেশ জনপ্রিয়।

জানিয়ে রাখি, ভারতে সম্প্রতি Infinix লঞ্চ করেছে GT 30 Pro 5G স্মার্টফোন, যেখানে রয়েছে জিটি শোল্ডার ট্রিগার, যার রেসপন্স রেট ৫২০ হার্টজ। এতে আছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৩৫০ আল্টিমেট প্রসেসর, এক্সবুস্ট গেমিং ইঞ্জিন এবং একটি AI-চালিত ভিসি কুলিং সিস্টেম। এর দাম রাখা হয়েছে ২৪,৯৯৯ টাকা, এই মূল্য ধার্য করা হয়েছে ৮ জিবি র‌্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের।