জয়েন করুন

৭৫০০ টাকা পর্যন্ত দাম কমলো, Nord 5 আসার আগেই বিরাট সস্তায় OnePlus Nord 4 5G

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 24, 2025 7:24 AM

OnePlus আগামী মাসের শুরুতে লঞ্চ করতে চলেছে তাদের নতুন স্মার্টফোন Nord 5। তবে তার আগে এর পূর্বসূরি Nord 4 5G-এর দাম কমলো। ফলে যারা একটি দমদার পারফরম্যান্স ও প্রিমিয়াম স্পেসিফিকেশনের স্মার্টফোন কিনতে চান, তাদের জন্য এটা দারুন সুযোগ। এই ফোনে আছে অ্যামোলেড ডিসপ্লে, স্ন্যাপড্রাগন ৭ প্লাস জেন ৩ প্রসেসর, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা ও ৫৫০০ এমএএইচ ব্যাটারি।

কম দামে কিনুন OnePlus Nord 4 5G ফোন

অ্যামাজনে এখন ওয়ানপ্লাস নর্ড ৪ ৫জি এর ৮ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট মাত্র ২৯,৪৯৮ টাকায় পাওয়া যাচ্ছে। যেখানে এর আসল দাম ৩২,৯৯৯ টাকা। আবার ব্যাঙ্ক অফারের মাধ্যমে ৪৫০০ টাকা অতিরিক্ত ছাড় মিলবে। শুধু তাই নয়, এক্সচেঞ্জ অফারের সুবিধাও রয়েছে।

OnePlus Nord 4 5G এর স্পেসিফিকেশন ও ফিচার

ওয়ানপ্লাস নর্ড ৪ ৫জি ডিভাইসের সামনে দেখা যাবে ৬.৭৪ ইঞ্চি AMOLED ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ, রেজোলিউশন ২৭৭২x১২৪০ পিক্সেল, আর পিক ব্রাইটনেস ২১৫০ নিটস পর্যন্ত। পারফরম্যান্সের জন্য এতে স্ন্যাপড্রাগন ৭ প্লাস জেন ৩ প্রসেসর ব্যবহার করা হয়েছে। ওয়ানপ্লাস নর্ড ৪ ৫জি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক অক্সিজেনওএস ১৫ কাস্টম স্কিনে চলে।

ফটোগ্রাফির জন্য OnePlus Nord 4 5G স্মার্টফোনে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা (OIS সহ) ও ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫৫০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

আরও পড়ুন

Samsung Galaxy A08 কম দামে ভারতে লঞ্চ হল, রয়েছে ৬০০০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা 20 হাজার টাকার কমে Motorola, Vivo, Realme, Poco ও Oppo-র সেরা ফোন Lava Virat Curve 5G এর প্রথম সেল আজ সন্ধ্যা ৭ টায়, কম দামে দুর্দান্ত ফিচার Flipkart Big Billion Days Sale 2026: অনেক কম দামে iPhone 17 থেকে iPhone 15 Oppo K14 Plus 5G ফোনের লঞ্চের তারিখ সহ দাম ফাঁস, থাকবে ৮০০০mAh ব্যাটারি