জয়েন করুন

OnePlus Nord 5 ও Nord CE 5 ভারতে লঞ্চ হল, ৫০ মেগাপিক্সেল ক্যামেরা সহ আছে AI ফিচার

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: July 8, 2025 3:59 PM

ওয়ানপ্লাস আজ ৮ জুলাই ভারতে লঞ্চ করল OnePlus Nord 5 ও OnePlus Nord CE 5। এদের দাম শুরু হয়েছে ২৫,০০০ টাকা থেকে। উভয় স্মার্টফোনে পাওয়া যাবে অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক অপারেটিং সিস্টেম ও নতুন AI ফিচার। আর আগের নর্ড মডেলে থাকা অলার্ট স্লাইডারের পরিবর্তে নতুন Nord 5-এ দেওয়া হয়েছে প্রোগ্রামেবল Plus Key, যা দিয়ে ব্যবহারকারী পছন্দমতো ফাংশন সেট করতে পারবে। দুটি ফোনেই রয়েছে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা ও ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। আসুন OnePlus Nord 5 ও OnePlus Nord CE 5 এর দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

OnePlus Nord 5 ও OnePlus Nord CE 5 এর ভারতে দাম

ভারতে ওয়ানপ্লাস নর্ড ৫ এর ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৩১,৯৯৯ টাকা। এর ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ও ১২ জিবি র‌্যাম + ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে ৩৪,৯৯৯ টাকা ও ৩৭,৯৯৯ টাকা।

অন্যদিকে, ওয়ানপ্লাস নর্ড সিই ৫ এর এর মূল্য আরম্ভ হয়েছে ২৪,৯৯৯ টাকা থেকে। এই দাম ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের। এর অন্য দুটি ভ্যারিয়েন্ট অর্থাৎ ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে ২৬,৯৯৯ টাকা ও ২৮,৯৯৯ টাকা রাখা হয়েছে।

কালার অপশন ও সেলের তারিখ

নর্ড ৫ পাওয়া যাবে ড্রাই আইস, মার্বেল স্যান্ডস ও ফ্যান্টম গ্রে কালার অপশনে। এর সেল শুরু হবে ৯ জুলাই দুপুর ১২টা থেকে। আর নর্ড সিই ৫ মডেলের বিক্রি শুরু হবে ১২ জুলাই, অর্থাৎ Amazon Prime Day সেল শুরুর দিন রাত বারোটায়। এই ফোনটি ব্ল্যাক ইনফিনিটি, মার্বেল মিস্ট ও নেক্সাস ব্লু কালার অপশনে এসেছে।

লঞ্চ অফার

সেল যারা নির্দিষ্ট ব্যাঙ্কের কার্ড ব্যবহার করে পেমেন্ট করবেন, তারা পেতে পারেন ২,০০০ টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট। ফোন দুটি পাওয়া যাবে Amazon, OnePlus-এর নিজস্ব ওয়েবসাইট, অফলাইন স্টোর ও অন্যান্য রিটেল স্টোর থেকে।

OnePlus Nord 5 এর ফিচার ও স্পেসিফিকেশন

ওয়ানপ্লাস নর্ড ৫ মডেলটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক অক্সিজেন ওএস ১৫ কাস্টম স্কিনে চলবে। আর এর সামনে দেখা যাবে ৬.৮৩ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ পর্যন্ত ও পিক ব্রাইটনেস ১৮০০ নিটস। এটি স্ন্যাপড্রাগন ৮এস জেন ৩ চিপসেট সহ এসেছে।

ফটোগ্রাফির জন্য এর পিছনে আছে ৫০ মেগাপিক্সেল Sony LYT-700 প্রাইমারি সেন্সরযুক্ত ক্যামেরা (OIS সহ), সঙ্গে ৮ মেগাপিক্সেল আলট্রাওয়াইড ক্যামেরা। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ৫০ মেগাপিক্সেল Samsung ISOCELL JN5 ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।

OnePlus Nord 5 ডিভাইসে রয়েছে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, আইআর ব্লাস্টার, ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজ ও ৬৮০০ এমএএইচ ব্যাটারি, যা ৮০ ওয়াট SuperVOOC চার্জিং সাপোর্ট করে। এটি IP65 রেটিং প্রাপ্ত হওয়ায় জল ও ধুলো প্রতিরোধ করতে পারে।

OnePlus Nord CE 5 এর ফিচার ও স্পেসিফিকেশন

ওয়ানপ্লাস নর্ড সিই ৫ দেখতে নর্ড ৫-এর মতো হলেও কিছু পার্থক্য রয়েছে। যেমন এতে দেওয়া হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৩৫০ অ্যাপেক্স চিপসেট। এর র‌্যাম ও স্টোরেজ একই রকম হলেও ডিসপ্লে একটু ছোট, অর্থাৎ ৬.৭৭ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ।

ক্যামেরা বিভাগের কথা বললে, OnePlus Nord CE 5 এর প্রাইমারি ক্যামেরা ৫০ মেগাপিক্সেল, তবে সেন্সর আলাদা – Sony LYT-600। আর আলট্রাওয়াইড ক্যামেরাটি ৮ মেগাপিক্সেল OmniVision সেন্সর। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য আছে ১৬ মেগাপিক্সেল Sony IMX480 ফ্রন্ট সেন্সর। এতে ৭১০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

আরও পড়ুন

লঞ্চ হল Realme P4R 5G, কত দাম ৮০০০mAh ব্যাটারি ও AI ক্যামেরা ফোনের Vivo X Fold 6 ফোনে একসঙ্গে চলবে ৫টি অ্যাপ, সৌজন্যে Atomic Workbench প্রযুক্তি Realme P4R 5G: আজ লঞ্চ হচ্ছে ৮০০০mAh ব্যাটারি ও ৫০ মেগাপিক্সেল ক্যামেরার ফোন Samsung Galaxy A27: স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন Vivo X500 Pro Max আসছে 2K ডিসপ্লে ও 8000mAh ব্যাটারির সাথে