জয়েন করুন

গ্রুপ সেলফি হবে পারফেক্ট, OnePlus Nord 5 ফোনে থাকবে মাল্টি-ফেস অটোফোকাস সহ ৫০ এমপি সেলফি ক্যামেরা

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 26, 2025 8:40 AM

ভারত ও ইউরোপে লঞ্চ হতে চলেছে ওয়ানপ্লাস এর দুটি নতুন স্মার্টফোন, OnePlus Nord 5 ও OnePlus Nord CE 5। আগামী ৮ জুলাই ডিভাইস দুটি বাজারে আসবে। তার আগে ইতিমধ্যেই অ্যামাজনে এই স্মার্টফোনগুলির জন্য একটি ডেডিকেটেড মাইক্রোসাইট লাইভ করা হয়েছে, যেখান থেকে OnePlus Nord 5 ও OnePlus Nord CE 5 এর কিছু উল্লেখযোগ্য ফিচার প্রকাশ্যে আসছে। সম্প্রতি এই মাইক্রোসাইটে OnePlus Nord 5 মডেলটির ক্যামেরা স্পেসিফিকেশন সামনে আনা হয়েছে।

OnePlus Nord 5 ফোনে থাকবে দুর্দান্ত ক্যামেরা

ওয়ানপ্লাস নর্ড ৫ স্মার্টফোনের পিছনে ৫০ মেগাপিক্সেল Sony LYT-700 সেন্সর থাকবে বলে নিশ্চিত করা হয়েছে, যেখানে OIS বা অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন সাপোর্ট করবে। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য পাওয়া যাবে ৫০ মেগাপিক্সেল JN5 ক্যামেরা, যা মাল্টি-ফেস অটোফোকাস সাপোর্ট সহ আসবে। এর ফলে গ্রুপ সেলফিতেও ফোকাসে থাকবে প্রতিটি মুখ।

ওয়ানপ্লাস দাবি করেছে যে, নর্ড ৫ ফোনের ক্যামেরা দেবে ব্যবহারকারীদের অত্যন্ত স্বচ্ছ এবং প্রকৃত রঙের ছবি। এর মাধ্যমে কম আলোয় সেলফি তোলা, ভিডিও কল, এমনকি ভ্লগিং, সবকিছু সহজে করা যাবে। সামনে এবং পিছনের উভয় ক্যামেরাতেই মিলবে ৪কে ৬০এফপিএস ভিডিও রেকর্ডিংয়ের সুবিধা।

OnePlus Nord 5 এর প্রসেসর

পারফরম্যান্সের জন্য ওয়ানপ্লাস নর্ড ৫ ফোনে থাকবে স্ন্যাপড্রাগন ৮এস জেন ৩ প্রসেসর ও ৭৩০০ এমএম²-এর বিশাল ভ্যাপার চেম্বার কুলিং সিস্টেম। যেকারনে এটি নর্ড সিরিজের সবচেয়ে দ্রুত ফোন হতে পারে। গেম খেলার সময় এই ডিভাইসে ১৪৪ এফপিএস পর্যন্ত ফ্রেমরেট সাপোর্ট করবে, যা BGMI ও Call of Duty Mobile-এর মতো গেম খেলার সময় দারুণ সুবিধা দেবে। এছাড়া OnePlus Nord 5 স্মার্টফোনে নিজস্ব AI ফিচার থাকবে। এটি ব্লু কালার ভ্যারিয়েন্টে আসবে।

জানিয়ে রাখি, ভারতে ৮ জুলাই OnePlus Nord 5 ও OnePlus Nord CE 5 এর সাথে OnePlus Buds 4 লঞ্চ হবে। অন্যদিকে, ইউরোপে এই দুই স্মার্টফোনের পাশাপাশি আসবে OnePlus Buds 4, OnePlus Pad Lite ও OnePlus Watch 3 (৪৩এমএম)।

আরও পড়ুন

Samsung Galaxy A08 কম দামে ভারতে লঞ্চ হল, রয়েছে ৬০০০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা 20 হাজার টাকার কমে Motorola, Vivo, Realme, Poco ও Oppo-র সেরা ফোন Lava Virat Curve 5G এর প্রথম সেল আজ সন্ধ্যা ৭ টায়, কম দামে দুর্দান্ত ফিচার Flipkart Big Billion Days Sale 2026: অনেক কম দামে iPhone 17 থেকে iPhone 15 Oppo K14 Plus 5G ফোনের লঞ্চের তারিখ সহ দাম ফাঁস, থাকবে ৮০০০mAh ব্যাটারি