জয়েন করুন

১২ জিবি র‌্যামের সাথে আসছে OnePlus Nord 5, মিলবে জোরদার পারফরম্যান্স সহ দুর্দান্ত ক্যামেরা

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 13, 2025 11:49 AM

ওয়ানপ্লাস তাদের নতুন ফোন OnePlus Nord 5 লঞ্চের আগে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত। ইতিমধ্যেই ডিভাইসটি সম্পর্কে বিভিন্ন তথ্য সামনে এসেছে। সম্প্রতি আবার এর ভারতীয় ভ্যারিয়েন্টকে Geekbench বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মে দেখা গেছে। এখান থেকে OnePlus Nord 5 এর প্রসেসর, র‌্যাম ও অপারেটিং সিস্টেম সম্পর্কে জানা গেছে। এর পাশাপাশি ডিভাইসটি কেমন পারফরম্যান্স অফার করবে সেটাও প্রকাশ্যে এসেছে।

OnePlus Nord 5 ফোনকে দেখা গেল Geekbench-এ

গীকবেঞ্চে ওয়ানপ্লাস নর্ড ৫ স্মার্টফোনটি CPH2707 মডেল নম্বর সহ উপস্থিত হয়েছে। জানা গেছে আসন্ন এই হ্যান্ডসেটে কোয়ালকমের নতুন স্ন্যাপড্রাগন ৮এস জেন ৩ চিপসেট থাকবে। এটি একটি অক্টা-কোর প্রসেসর। ফোনটি এখানে ১২ জিবি র‌্যাম সহ অন্তর্ভুক্ত হয়েছে, যদিও লঞ্চের সময় এর আরও র‌্যাম ভ্যারিয়েন্ট থাকবে বলেই আমাদের অনুমান। আর ওয়ানপ্লাস নর্ড ৫ ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেমে চলবে।

ফোনটির পারফরম্যান্স স্কোরও বেশ ভালো। গীকবেঞ্চে এর সিঙ্গেল কোর টেস্টে স্কোর ১৯৭৭ এবং মাল্টি কোর টেস্টে স্কোর ৫০৯০। এই স্কোর থেকে স্পষ্ট যে, ওয়ানপ্লাস নর্ড ৫ ডিভাইসের পারফরম্যান্সের দিকেও জোর দেওয়া হয়েছে।

OnePlus Nord 5 এর অন্যান্য ফিচার ও লঞ্চের তারিখ

এর আগে TUV Rheinland সহ একাধিক সার্টিফিকেশন সাইট থেকে জানা গিয়েছিল যে, ওয়ানপ্লাস নর্ড ৫ ফোনে থাকবে ৬৬৫০ এমএএইচ ব্যাটারি, যা ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

রিপোর্ট অনুযায়ী, OnePlus Nord CE 5 ডিভাইসটি আগামী ৮ জুলাই বাজারে আসতে পারে। Nord 5-এর ভারতীয় ভ্যারিয়েন্টের মডেল নম্বর হতে পারে CPH2707, অন্যদিকে গ্লোবাল ভ্যারিয়েন্টের মডেল নম্বর হবে CPH2709।

কয়েকটি রিপোর্টে দাবি করা হয়েছে যে, চীনে লঞ্চ হওয়া OnePlus Ace 5 Ultra এর রিব্র্যান্ডেড ভার্সন হিসেবে আসবে Nord CE 5। তবে এদের প্রসেসরে পার্থক্য থাকবে। আল্ট্রা মডেলে আছে ৬.৮৩ ইঞ্চি ১.৫কে AMOLED ডিসপ্লে, ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট, ১৪০০ পিক ব্রাইটনেস। এতে ১০০ ওয়াট চার্জিং সাপোর্ট সহ ৬৭০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। ফটোগ্রাফির জন্য রয়েছে ৫০ মেগাপিক্সেল + ৮ মেগাপিক্সেল ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ।

আরও পড়ুন

OnePlus 16 আসছে ১৬৫Hz ডিসপ্লে ও ৯০০০mAh ব্যাটারির সাথে Poco F9 Ultra মডেলের দাম ফাঁস, ২০০ এমপি ক্যামেরা সহ থাকবে স্ন্যাপড্রাগন প্রসেসর Vivo T5 Pro 5G এর দাম ফের বাড়লো, কোন ভ্যারিয়েন্ট কত টাকায় কিনতে হবে OnePlus আনছে নতুন 4G বাজেট ফোন, সেপ্টেম্বরে ভারতে এন্ট্রি নিচ্ছে Samsung Galaxy S26 FE ফোনে চমক, থাকবে এক্সিনস ২৫০০ চিপ ও ৫০ মেগাপিক্সেল ক্যামেরা